বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের আর্থিক তথ্য জানাতে বাধ্য করছে এয়ার ইন্ডিয়া, বিস্ফোরক অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে। বিমান সংস্থাটির বিরুদ্ধে উঠেছে যাত্রী ক্ষতিপূরণ পদ্ধতি নিয়ে অভিযোগ। যদিও এই সমস্ত অভিযোগ দৃঢ়ভাবে বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। তারা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে  এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে। এক বিশেষ বিবৃতি জারি করে দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের আত্মীয় পরিজনের দাবিকে নস্যাত করেছে এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে যে নির্দিষ্ট যাত্রীদের মধ্যে প্রচারিত একটি প্রশ্নপত্র কেবলমাত্র পারিবারিক সম্পর্ক যাচাই করার জন্য। অন্তর্বর্তীকালীন অর্থের ন্যায্য বন্টন নিশ্চিত করার জন্যই ওই প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, “কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া রয়েছে যা অনুসরণ করা আবশ্যক। তবে আমরা পরিবারগুলিকে প্রয়োজনীয় সময় দিচ্ছি। আমরা যতটা সম্ভব তাঁদের পাশে থাকতে চাই।” বিমান সংস্থাটি আরও স্পষ্ট করে জানিয়েছে যে ফর্মগুলি ব্যক্তিগতভাবে বা ইমেলের মাধ্যমে জমা দেওয়া যেতে পারে। মৃতদের শেষকৃত্যের ব্যবস্থা, আবাসন এবং অন্যান্য সরবরাহের জন্য নিবেদিতপ্রাণ সহায়তা কর্মী মোতায়েন করা হয়েছে। বিমান সংস্থাটির মতে, ইতিমধ্যে ৪৭টি পরিবারকে অন্তর্বর্তীকালীন অর্থ প্রদান করা হয়েছে এবং আরও ৫৫টির নথি যাচাই প্রক্রিয়া চলছে।

এছাড়াও, টাটা গ্রুপ মৃত পরিবারের সদস্যদের জন্য ১ কোটি টাকা স্বেচ্ছায় অনুদান ঘোষণা করেছে এবং দীর্ঘমেয়াদী সহায়তা নিশ্চিত করার জন্য ৫০০ কোটির একটি ট্রাস্ট গঠন করা হচ্ছে। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার সমালোচনা করে অভিযোগ উঠেছে যে তারা একটি বিস্তারিত প্রশ্নপত্র বিতরণ করেছে যাতে যে কোনও ব্যাখ্যা ছাড়াই আইনি শর্তাবলী অন্তর্ভুক্ত রয়েছে। পরিব্বারগুলির বক্তব্য এখানে যক্সা যা তিথ্য প্রদান করতে বলা হয়েছে তা যে পরে অন্য কোনও কাজে এয়ার ইন্ডিয়া ব্যবহার করবে না তার কি নিশ্চয়তা রয়েছে? অভিযোগ ফর্মে এমনও জিজ্ঞাসা করা হয়েছে মৃতের উত্তরাধিকারী অর্থনৈতিকভাবে শক্তিশালী না দুর্বল।

এয়ার ইন্ডিয়ার বিবৃতির সামনে আসার পরেও, মৃতদের পরিবারের আইনি প্রতিনিধিরা উদ্বিগ্ন। তাদের যুক্তি, ফর্মের শব্দবন্ধ এবং স্বাক্ষর করার চাপ ভবিষ্যতের দাবিগুলিকে দুর্বল করে দিতে পারে। গত ১২ জুন আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের ৩০ সেকেন্ডের মধ্যে একটি সরকারি মেডিক্যাল কলেজ হোস্টেলের উপর ভেঙে পড়ে বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮। ক্রু ও যাত্রী সহ ২৪২ জন যাত্রী ছিল বিমানটিতে। ১ জন বাদে মারা যান সকলে। বিমানটি যেখানে ভেঙে পড়ে তার আশেপাশেও মৃত্যু হয় প্রচুর মানুষের। সব মিলিয়ে মৃতের সংখ্যা ছিল ২৭০।

‘ধাম’ শব্দে আপত্তি, শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

‘মাঝ রাতে শ্মশানে গিয়ে আত্মাদের সঙ্গে কথা বলি’, শান্তির খোঁজে আর কী কী করেন পরাগ?

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর