হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর বেলফাস্টের একটি শান্ত রাত। ঘড়িতে তখন রাত সাড়ে ১০টা। হঠাৎই কিন্নার্ড অ্যাভিনিউয়ে শুরু হয় ভয়াবহ এক ঘটনা। মুহূর্তের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ে গোটা এলাকা।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তায় এক  ব্যক্তিকে চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারছে আরেক ব্যক্তি। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীর হাতে ছিল স্ট্যানলি নাইফ। লক্ষ্য ছিল আক্রান্তের মাথা, ঘাড় এবং শরীরের উপরের অংশ। ভিডিওতে শোনা যায় আতঙ্কিত মানুষের চিৎকার। কেউ বলছেন, ‘ওকে সরাও’ আবার কেউ চেঁচিয়ে উঠছেন, ‘ওর মাথা কেটে দেওয়ার চেষ্টা করছে!’ ভিডিওতে শোনা যায় আতঙ্কিত মানুষের চিৎকার। কেউ বলছেন, ‘ওকে সরাও!’ আবার কেউ চেঁচিয়ে উঠছেন, ‘ওর মাথা কেটে দেওয়ার চেষ্টা করছে!’ ঘটনাস্থলে তখন কার্যত হুড়োহুড়ি পরিস্থিতি। পুলিশ পৌঁছানোর আগেই সাহসিকতার পরিচয় দেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তিনজন ব্যক্তি ছুটে গিয়ে হামলাকারীকে জোর করে সরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাদের মধ্যে একজনের হাতে ছিল একটি হর্ল। সেই অস্ত্রের সাহায্যেই অভিযুক্তকে নিয়ন্ত্রণে আনা হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উত্তর আয়ারল্যান্ড পুলিশ সার্ভিস (PSNI)। সেখান থেকেই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা ও ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নিশ্চিত করেনি পুলিশ।

আরও পড়ুনঃ চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…

ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে তদন্তকারীরা। কী কারণে এই হামলা, হামলাকারী ও আক্রান্তের পরিচয় কী, তা এখনও প্রকাশ করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় নানা দাবি ছড়ালেও পুলিশ সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছে। এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, এমন নৃশংস হামলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দ্রুত বিচার দাবি করেছেন তারা। এখন প্রশ্ন একটাই, কেন ঘটল এই হামলা? তার উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে পুলিশ।

‘মমতা যতদিন বেঁচে আছেন, ততদিন ওনার সঙ্গে আছি’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই জালিয়াতিকাণ্ডে মমতার কালীঘাটের বাড়িতে সিআইডি

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

আমেদাবাদে এক ভক্তকে হাতে লেখা চিঠি দিয়ে ভালবাসা জানালেন বিরাট-অনুষ্কা, কেন?

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল