‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘মমতা যতদিন বেঁচে আছেন, ততদিন ওনার সঙ্গে আছি’, বড় কথা বলে ফেললেন দেব। বিধানসভার মতোই লোকসভায় তৃণমূলের সংসদীয় দল ভেঙে খানাখান হয়ে গিয়েছে। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের নেতৃত্বে বিক্ষুব্ধ সাংসদরা তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে আলাদা গোষ্ঠী গড়ে NDA’কে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। জল্পনা ছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঘাটালের সাংসদ তথা সুপারস্টার দেবও বিদ্রোহী সাংসদদের সঙ্গে NDA-তে নাম লেখাতে পারেন।

তবে এবার সত্যিটা সামনে এল। মঙ্গলবার (৯ জুন) কোলাঘাটে শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে আবারও দেখা গেল তৃণমূল নেতাদের। যেখানে উপস্থিত ছিলেন দু’জন তৃণমূল বিধায়ক এবং দু’জন তৃণমূল সাংসদ। ছিলেন, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, ঘাটালের সাংসদ দেব, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, খড়্গপুর গ্রামীণ বিধানসভার তৃণমূল বিধায়ক দীনেন রায়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁকে নিয়ে চলা সমস্ত জল্পনার অবসান ঘটালেন দেব। না তিনি নতুন তৃণমূলে যাচ্ছেন, না তিনি দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন, সবটাই জানালেন।

অভিনেতা-সাংসদের কথায়, ‘আজ বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে। তিনি জানিয়েছেন পরিকল্পনা মতো কাজ এগোবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হয়েছিল। কিন্তু আমার মনে হয় শেষটা হবে শুভেন্দু অধিকারীর হাত ধরে। আমি বহু বছর ধরে এই নিয়ে লড়াই করছি। এবার মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী এসেছেন। আমি সাংসদ হিসেবে কথা বলেছি, উনি আশ্বাস দিয়েছেন এবার ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। আমি সবসময় সৌজন্যের রাজনীতি করেছি। মানুষকে এক করার রাজনীতি করেছি। আমি আজ পর্যন্ত আমার মঞ্চ থেকে কাউকে অপমান করিনি। ২০১৪ থেকে ২০২৬ পর্যন্ত এমন কোনও কাজ করিনি, যাতে আমার কেউ আক্রমণ করবে। আমার দলের নাম খারাপ হবে এমন কোনও কাজ করিনি। মুখ্যমন্ত্রী বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যান সারাবছর চলবে, টাকা বরাদ্দ করা হবে।’

এরপর তিনি নতুন তৃণমূলে যাওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, ‘আমার ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে। আমি কোনও নতুন তৃণমূলে যাচ্ছি না। যতদিন মমতা বেঁচে থাকবেন, তিনি তাঁর পাশে থাকবেন। ঘাটালের মানুষজন যে স্বপ্ন নিয়ে আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন, তাঁদের স্বপ্ন আমি ভাঙব না। দিদির সঙ্গে আমার কথা হয়েছে। গতকাল দিল্লি থেকে ফিরে আসার পর আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম তাই কথা হয়নি। তবে আমি কোনও নতুন দলে যাচ্ছিনা। শুভেন্দুদার উপর আমার আস্থা আছে।’ সুতরাং দেবের এই বক্তব্যে জোর ধাক্কা খেলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। গতকাল দিল্লি থেকে ফিরে এসে কাজে মন দিয়েছেন দেব। ‘দেশু 7’-এ নায়কের পাশাপাশি পরিচালকের ভূমিকাতেও দেখা যাবে দেবকে।

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, প্রকাশ্যে যা বললেন নববধূকে..

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

ভোট-পরবর্তী হিংসা ও প্রতারণা মামলায় অনুব্রতকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট

‘দয়া করে সবাই বন্যায় বিপর্যস্ত অসমের পাশে দাঁড়ান’, দেশবাসীর কাছে কাতর আর্জি পাপনের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা