জাল সই কাণ্ডের তদন্তে মমতার কালীঘাটের বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে সিআইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: সই জালিয়াতিকাণ্ডে সক্রিয় সিআইডি। এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লাগোয়া তৃণমূলের পার্টি অফিসে পৌঁছল CID। ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের কার্যালয়ে তল্লাশি চালাতে যান তাঁরা। সেই জন্য মঙ্গলবার (৯ জুন) দুপুরে তৃণমূলের পার্টি অফিসে পৌঁছন রাজ্য গোয়েন্দা দফতরের আধিকারিকরা। সঙ্গে ছিল কালীঘাট থানার পুলিশও। ঘটনাস্থলে এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীও। 

অভিযোগ, সেখানে কালীঘাটে দলীয় অফিসের দায়িত্বে থাকা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী CID অফিসারদের ঢুকতে বাধা দেন। আধিকারিকদের সঙ্গে তর্কে  জড়িয়ে পড়েন তিনি। শুভাশিস দাবি করেন, মমতা এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন। তাঁদের অনুপস্থিতিতে তিনি কার্যালয় দেখভালের দায়িত্বে রয়েছেন। যেহেতু মমতা, অভিষেক কলকাতায় নেই, তাই তিনি কার্যালয়ে সিআইডি-কে ঢুকতে দিতে পারবেন না। সিআইডি-র দল বারংবার শুভাশিসকে বোঝানোর চেষ্টা করেন, তারা শুধু তল্লাশি করতে এসেছে। সেখানে কে উপস্থিত আছেন, তার সঙ্গে তদন্তের কোনও সম্পর্ক নেই। শেষ পর্যন্ত বাধা উপেক্ষা করে মমতার বাড়ি লাগোয় পার্টি অফিসে ঢুকে পড়েন সিআইডি আধিকারিকরা। 

আরও পড়ুন-‘মমতা যতদিন বেঁচে আছেন, ততদিন ওনার সঙ্গে আছি’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

পাশাপাশি, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে নোটিশ দিতে যান সিআইডির আধিকারিকরা। জানা গিয়েছে, অভিষেকের অফিসে পৌঁছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তাঁদের। পরে তাঁরা দেখেন যে অফিসের বাইরে বেশ কিছু জুতো রয়েছে। তাঁরা নিশ্চিত হন যে অফিসের মধ্যে কেউ আছেন। যদিও ওই অফিসের দরজা ভিতর থেকে বন্ধ করে রাখেন কর্মীরা। 

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ডোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস