তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি: তোলাবাজির অভিযোগে গ্রেফতার বারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। জানা গিয়েছে, ধৃত কাউন্সিলর নৌশাদ আলম বারাকপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

জানা গিয়েছে, ভোটের ফল ঘোষণার পরপরই তাঁর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন এলাকার মানুষজন। তাঁর বিরুদ্ধে তোলাবাজির একাধিক অভিযোগ রয়েছে। সেই সব অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে টিটাগড় থানার পুলিশ। তদন্তের কথা জানতে পেরে কাশ্মীরে পালিয়ে গিয়েছিলেন নৌশাদ আলম। পুলিশের কাছে খবর আসে নৌশাদ ফিরছেন। সেইমতো খবর পেয়ে হাওড়া স্টেশন থেকেই তাঁকে আটক করা হয়। পরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন-বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

রাজ্যে রাজনৈতিক পালাবদলের বিভিন্ন অভিযোগে তৃণমূলের একের পর এক নেতাকে গ্রেপ্তার করছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন অনেক তৃণমূল কাউন্সিলরও। কাটমানি, তোলাবাজি, হুমকি-হুঁশিয়ারি, সন্ত্রাস-সহ নানা অভিযোগে, এখনও পর্যন্ত একাধিক কলকাতা পুরসভারই কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। উঠছে চোর চোর স্লোগান। 

২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বারাকপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু, জয় আসেনি। বিজেপির প্রার্থী কৌস্তভ বাগচীর কাছে হারতে হয় পরিচালককে। গত ৪ মে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় রাজ চক্রবর্তীকে হেনস্থার মুখে পড়তে হয়। ‘চোর চোর’ স্লোগানের পাশাপাশি তাঁর গায়ে কাদাও ছোঁড়া হয়। যদিও রাজ কোনও কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যান নীরবে। এই ঘটনার পর রাজ রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান