পাকিস্তানি তরুণীকে বিয়ে করায় বরখাস্ত কাশ্মীরের CRPF জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অনুমতি না নিয়ে পাকিস্তানি তরুণীকে বিয়ে করার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হল জম্মু-কাশ্মীরের সিআরপিএফ জওয়ান মুনির আহমেদ খানকে। শনিবার কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) তরফ থেকে এ কথা জানানো হয়েছে। যদিও চাকরি থেকে বরখাস্ত হওয়া নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি মুনীর।

অনলাইনেই পাকিস্তানের পঞ্জাব প্রদেশের শিয়ালকোটের বাসিন্দা মিনাল খানের সঙ্গে পরিচয় হয়েছিল জম্মু-কাশ্মীরের ৪১ ব্যাটেলিয়নে কর্মরত কনস্টেবল মুনির আহমেদ খানের। ২০২৩ সালেই মিনালকে বিয়ে করার অনুমতি চেয়ে দফতরের শীর্ষ কর্তাদের কাছে আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন লাল ফিতের ফাঁসে বন্দি হয়ে পড়েছিল। ভিসা না পাওয়ার জন্য গত বছরের ২৪ মে  অনলাইনে বিয়ে হয়েছিল দুজনের। দীর্ঘ ৯ বছর ভিসার জন্য অপেক্ষা করার পর গত মার্চে স্বল্প মেয়াদের ভিসা নিয়ে কাশ্মীরে পৌঁছন মিনাল। গত ২২ মার্চ তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। যদিও রয়ে গিয়েছিলেন শ্বশুরবাড়িতে। কিন্তু গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের জেরে সমস্ত পাক নাগরিককে ভারত ছাড়ার নির্দেশ দেয় মোদি সরকার। দেশ ছাড়ার নোটিশ পান মিনালও। গত ৩০ এপ্রিল শ্বশুরবাড়ি ছেড়ে ফের বাপের ভিটেয় পাড়ি দিতে পঞ্জাবের আটারি সীমান্তে পৌঁছেছিলেন মিনাল। আর ঠিক তখনই তাঁর আইনজীবী অঙ্কুর শর্মা ফোনে জানান, জম্মু-কাশ্মীর হাইকোর্ট থেকে স্থগিতাদেশ মিলেছে। ফলে এখনই দেশ ছাড়তে হবে না।

মিনালের ওই দেশ ছাড়া নিয়ে নাটকীয় খবর জানতে পারার পরেই নড়েচড়ে বসেন সিআরপিএফের শীর্ষ আধিকারিকরা। অনুমতি না পাওয়া সত্বেও একজন পাকিস্তানি নাগরিককে বিয়ে করে মুনির জাতীয় নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছেন বলে তাঁরা মনে করছেন। কেন তিনি দফতরের ছাড়পত্রের অপেক্ষা না করেই বিয়ে করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন মুনিরকে চাকরি থেকে বরখাস্তের কথা জানিয়ে সিআরপিএফের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, ‘গুরুতর উদ্বেগের বিষয় হল, সিআরপিএফের ৪১ ব্যাটালিয়নে কর্মরত  মুনির আহমেদকে পাকিস্তানি নাগরিকের সাথে তার বিবাহ গোপন করার এবং ভিসার মেয়াদের বাইরেও তাকে ইচ্ছাকৃতভাবে আশ্রয় দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।’

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার