মণিপুরে কার্ফু শিথিল, উদ্ধার ১৪০ অস্ত্র

মণিপুর পুলিশ জানিয়েছে গত এক মাস ধরে অশান্তি চলাকালীন পুলিশের অস্ত্রাগার থেকে প্রায় ২০০০ অস্ত্র লুট করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অশান্ত মণিপুরে গিয়ে শান্তি পরিকল্পনা ঘোষণা করার পরে কার্ফু প্রত্যাহার করে নেওয়া হয় সে রাজ্যের ৫ জেলা থেকে। শুধু তাই নয় বেশকিছু এলাকায় কার্ফু শিথিলও করা হয়। অমিত শাহের সেই রাজ্য সফরের পরে মণিপুরে ১৪০টি অস্ত্র উদ্ধার হল। মণিপুরের পুলিশের তরফে এই তথ্য জানানো হয়েছে।

মণিপুর পুলিশ জানিয়েছে গত এক মাস ধরে অশান্তি চলাকালীন পুলিশের অস্ত্রাগার থেকে প্রায় ২০০০ অস্ত্র লুট করা হয়েছিল। লুট হওয়া সেই অস্ত্রগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৪০টি অস্ত্র সমর্পণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেগুলির মধ্যে রয়েছে একে ৪৭, ইনসাস রাইফেলস, টিয়ারগ্যাস, স্টেনগান, গ্রেনেড লঞ্চার এবং বিভিন্ন রেঞ্জের পিস্তল।

উল্লেখ্য মণিপুর সফরে গিয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বলেন, মণিপুরে হিংসার (Manipur Violence) ঘটনায় তদন্তে করবে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিটি। পাশাপাশি মণিপুরে ৬টি ঘটনায় তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শাহ বলেন, ‘কেন্দ্র সরকারের নির্দেশনায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই। আমি সবাইকে আশ্বস্ত করছি, যে তদন্ত নিরপেক্ষ হবে এবং হিংসার পিছনে কারণগুলির মূল জায়গা চিহ্নিত করবে।’

পাশাপাশি মণিপুরের বিদগ্ধ সুশীল মানুষজনকে নিয়ে একটি শান্তি কমিটি গঠন করার কথা বলেন শাহ। যে কমিটির নেতৃত্বে থাকবেন মণিপুরের রাজ্যপাল। সাংবাদিক সম্মেলনে অমিত শাহ আরও বলেন, ‘গত এক মাসে মণিপুরে কিছু হিংসার ঘটনা ঘটেছে। যারা সহিংসতায় তাদের প্রিয়জনকে হারিয়েছে, আমি সেই সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি মণিপুরের বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেছি। ইম্ফল, মোরেহ এবং চুরাচাঁদপুর সহ গত তিন দিন এবং রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছি। আমি মেইতি এবং কুকি সম্প্রদায়ের সামাজিক সংগঠনগুলির সঙ্গে দেখা করেছি।’

Auto Draft

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

দিদিমার মৃতদেহ-র সঙ্গে বৈদ্যুতিক চুল্লিতে ঢুকে গেল নাতি, নবদ্বীপ মহাশ্মশানে ভয়ানক কাণ্ড

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা

মুম্বইয়ে ৮৪ কোটি টাকার বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের