তামিলনাড়ুতে আছড়ে পড়তে চলেছে দিটওয়া, বিমান চলাচলে নিয়ন্ত্রণ, বন্ধ স্কুল কলেজ

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশ উত্তর তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দিটওয়া। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে তাই সবরকম ভাবে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। বিপুল ত্রাণের ব্যবস্থাপনা রাখা হয়েছে। বাতিল করা হয়েছে বিমান চলাচল। জেলাব্যাপী স্কুল ও কলেজেছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চল এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে চলমান ঘূর্ণিঝড়টি ক্রমে তীব্রতর হচ্ছে। যার ফলে বেশ কয়েকটি অঞ্চলে কমলা সতর্কতা জারি করা হয়েছে। শ্রীলঙ্কায় ডিটওয়া’য় মৃতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কায় এখনও ৩৪ জন নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে।

মৌসম ভবন জানিয়েছে, শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চল এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘূর্ণিঝড় দিটওয়া গত ৬ ঘন্টা ধরে ৮ কিলোমিটার বেগে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। ভোর ৫:৩০ মিনিটে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর শ্রীলঙ্কার উপর কেন্দ্রীভূত হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি পুদুচেরির ৩০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে চেন্নাই থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। ক্রমে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং রবিবার ভোরের মধ্যে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর হয়ে পৌঁছাবে দিটওয়া। উপকূল বরাবর বাতাসের গতিবেগ বর্তমানে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। শক্তি বাড়িয়ে তা ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টাতেও পৌঁছাতে পারে। শনিবার সকাল থেকে রবিবার সকালের মধ্যে বাতাসের গতিবেগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সেই সময় ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টাতেও পৌঁছাতে পারে হাওয়ার বেগ। এরপর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হবে। ১ ডিসেম্বরের মধ্যে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বইবে। সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের আগমন এবং আগামী ৪৮ ঘন্টায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ ৫৪টি নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে। মাদুরাই, তিরুচিরাপল্লি, থুথুকুড়ি, সালেম, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং জাফনার দিকে যাওয়া এবং আসা উভয়দিকের ফ্লাইটই বাতিল করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, পেরাম্বালুর, তিরুভারুর, নাগাপট্টিনাম, মায়িলাদুথুরাই, কুড্ডালোর, কাল্লাকুরিচি, পুদুকোট্টাই, পুদুচেরি এবং কারাইকালে স্কুল ও কলেজ বন্ধ রয়েছে। ভিল্লুপুরম, তাঞ্জাভুর এবং তিরুচি জেলায়, শুধুমাত্র স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজ চালু থাকবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন শুক্রবার ঘূর্ণিঝড় দিটওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে ১৪টি জেলার জেলা কালেক্টরদের সঙ্গে পরামর্শ করেছেন।

কলকাতা সহ রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গেও

৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেল মিশর

৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেল মিশর

সংঘাত নিরসনে ৬০ দিনের কর্মপরিকল্পনায় সম্মত আমেরিকা-ইরান

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল কাতার, আহত বহু

অম্বুবাচীর পুণ্যক্ষণে খুলতে পারে সৌভাগ্যের দ্বার, কী বলছে আজকের রাশিফল?

ইরানের দুর্ভেদ্য রক্ষণ দুর্গে আটকে গেল বেলজিয়াম, লাল কার্ড দেখলেন বেলজিয়ামের নাথান

সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে জয় পেল স্পেন

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে