স্বস্তি দিয়ে দেশে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

একদিনে নতুন করে আক্রান্ত ২,৫৬৮ জন আর প্রাণ হারিয়েছেন ২০ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অক্ষয় তৃতীয়ার সকালেই মিলল স্বস্তির খবর। টানা কয়েকদিন বাদে দেশে করোনার দৈনিক সংক্রমণ(Corona Cases in India) তিন হাজারের গণ্ডির নিচে নামল। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৫৬৮ জন। আগের দিনের তুলনায় দৈনিক সংক্রমণ হ্রাস পেল ১৮ দশমিক ৭ শতাংশ। দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুর(Daily Corona Death Toll) হারও নিম্নমুখী। মারণ ভাইরাসের ছোবলে একদিনে প্রাণ হারিয়েছেন ২০ জন। দীর্ঘদিন বাদে অ্যাকটিভ কেসের সংখ্যাও কমেছে।

মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ লাখ ১৯ হাজার ৫৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ৫৬৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন ৪ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৯১৩ জন। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন ২০ জন। এ নিয়ে করোনার বলি হলেন ৫ লাখ ২৩ হাজার ৮৮৯ জন।’

দৈনিক সংক্রমণ-মৃত্যুর পাশাপাশি স্বস্তি দিয়েছে অ্যাকটিভ কেসের(Corona Cases in India) সংখ্যাও। বেশ কয়েকদিন বাদে কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯১১ জন। এ নিয়ে দেশে সুস্থ হলেন ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৮৮৭ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৭৪ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ৩৬৩টি। যার ফলে এদিন সকাল আটটা পর্যন্ত সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৩৭ জনে।’

‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

ট্রেনে টিকিট চেকিংয়ের সময় TTE-এর সামনে নিজের পোশাক ছিড়লেন মহিলা, তার পর…

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে