ভারতে করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী, ফের বাড়ল মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশে আরও কমল করোনার দৈনিক সংক্রমণ। বিগত কয়েকদিন ধরেই ভারতে দৈনিক সংক্রমণের গ্রাফ উল্লেখযোগ্য হারে নীচের দিকে নেমেছে। শুক্রবারও সেই ধারাই বজায় থাকল। শুক্র সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিনে জানা যাচ্ছে, গত একদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৩৯৬ জন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দৈনিক সংক্রমণের এই সংখ্যাটাই ছিল ৬৫৬১। অর্থাৎ আগের দিনের প্রায় দুশো কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। 

কিন্তু দৈনিক সংক্রমণ কমলেও এদিনও কিন্তু কিছুটা বেড়েছে দৈনিক মৃত্যু। কেন্দ্রের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার দেশজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৪২। শুক্রবার সেই সংখ্যাটাই আরও একবার বেড়ে হয়েছে ২০১। ফের বেড়েছে কেরলে করোনায় মৃতের সংখ্যা এবং তার জেরেই দেশে দৈনিক মৃত্যুর গ্রাফও কিছুটা উর্দ্ধমুখী হয়েছে। মৃতের সংখ্যার নিরিখে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কেরল(১৬১), মহারাষ্ট্র (১২) এবং কর্ণাটক (১০)। অন্যদিকে বাংলা, ওড়িশা, অন্ধ্র প্রদেশের মতো একাধিক রাষ্ট্র এই মুহূর্তে মৃত্যুহীন। 

 অন্যদিকে জানা যাচ্ছে, এদিনও উল্লেখযোগ্য হারে কমেছে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা। এই মুহূর্তে দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা ৬৯,৮৯৭। এই নিয়ে একটানা ২৫ ধরে ভারতে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা দাঁড়িয়ে রয়েছে এক লক্ষের নীচে। অন্যদিকে দেশে সুস্থতার হার এই মুহূর্তে বেড়ে হয়েছে ৯৮.৬৪ শতাংশ। গত একদিনে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৪৫০ জন। 

অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

হানি ট্র্যাপের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক