সপ্তাহের প্রথম দিনেই রক্তাক্ত শেয়ারবাজার, একদিনেই ৮২৪ পয়েন্ট কমল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রজাতন্ত্র দিবসের পরের দিনই রক্তাক্ত হল শেয়ারবাজার। সোমবার (২৭ জানুয়ারি) সপ্তাহের প্রথম দিন লগ্নিকারীদের রাতের ঘুম কেড়ে ৮২৪ পয়েন্ট কমল সেনসেক্স। আর নিফটি নেমে গেল ২৩ হাজারের নিচে। একদিনেই কয়েক লক্ষ টাকা গায়েব হল লগ্নিকারীদের পকেট থেকে। লাল জোনে চলে গিয়েই বন্ধ হল বাজার। সপ্তাহের প্রথম দিন শেয়ারবাজারে এমন রক্তক্ষরণের কারণ হিসাবে বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরেই এমন সব হঠকারী সিদ্ধান্ত নিতে শুরু করেছেন যাতে বিদেশি বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ফলে শেয়ার বেচে টাকা ঘরে তুলতে শুরু করেছেন।

আগের দিন ৭৬ হাজার ১৯০ দশমিক ৪৬ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে আগের দিনের চেয়ে ৪৯০ সূচক কম নিয়ে লাল জোনে থেকেই লেনদেন শুরু হয়েছিল। আর তার পরেই নিচের দিকে নামতে শুরু করে। এক পর্যায়ে দুপুরের পর থেকে খানিকটা ঘুরে দাঁড়িয়েছিল সেনসেক্স। যদিও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফের পড়ন্ত বেলায় লগ্নিকারীদের মুখের হাসি কেড়ে গোঁত্তা খেয়ে নিচের দিকে নামত্ব শুরু করে। এক সময়ে ৭৫ হাজার ২৬৭ দশমিক ৫৯ পয়েন্টে নেমে যায় সেনসেক্স। শেষ বেলায় খানিকটা ক্ষতি পোষাতে সক্ষম হয়েছিল। তবে রক্তক্ষরণ সম্পূর্ণ বন্ধ হয়নি। শেষ পর্যন্ত ৮২৪ দশমিক ২৯ পয়েন্ট খুঁইয়ে ৭৫ হাজার ৩৬৬.১৭ সূচক নিয়ে বন্ধ হয় সেনসেক্স। নিফটির হালও তথৈবচ। ২৬৩ দশমিক ০৫ সূচক খুঁইয়ে ২২,৮২৯ দশমিক ১৫ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছে।    

তবে রক্ষক্ষরণের দিনেও লাভের মুখ দেখেছেন আইসিআইসিআই ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, হিন্দুস্থান ইউনিলিভার, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার লগ্নিকারীরা। কেননা এদিন বাজারে এই পাঁচ সংস্থার শেয়ারদর ছিল ঊর্ধ্বমুখী। তথ্য প্রযুক্তি ও প্রযুক্তি  সংস্থাগুলির শেয়ারদরে ধস নেমেছে। এইচসিএল টেকনোলজিস, টেক মাহিন্দ্রা এবং উইপ্রোর মতো সংস্থায় যারা লগ্নি করেছেন তাদের বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি