বিয়ের রাতেই দুঃস্বপ্ন! বরযাত্রীর গাড়ি থামিয়ে বন্দুক ঠেকিয়ে কনেকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা

বিয়ের পরের দিন অর্থাৎ ২৬ এপ্রিল বিদায়ের পর মালা কুমারী তাঁর স্বামী, দেওর পাপ্পু রামের সঙ্গে একটি বোলারো গাড়িতে করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের পর নববধূকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার পথে অপহরণ, বিয়ের সমস্ত টাকা ফেরত চাইছেন বরের পরিবার। পাশাপাশি বর দাবি করেছেন, তিনি কনেকে খুঁজে পেলেও আর গ্রহণ করবেন না। বিহার থেকে একটি অদ্ভূত ঘটনা প্রকাশ্যে এসেছে। বর্তমানে বিষয়টি পুলিশের তদন্তাধীন। গত ২৫ এপ্রিল বিহারের মধুবনি জেলার গঙ্গাপুর গ্রামের মালা কুমারির সঙ্গে বিয়ে হয় ঘনশ্যামপুর গ্রামের বাসিন্দা সঞ্জয় রামের সঙ্গে। বিয়ের পরের দিন অর্থাৎ ২৬ এপ্রিল বিদায়ের পর মালা কুমারী তাঁর স্বামী, দেওর পাপ্পু রামের সঙ্গে একটি বোলারো গাড়িতে করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

মাঝেই ঘটে যায় বিপদ। দারভাঙ্গা পর্যন্ত পৌঁছতেই আটজন সশস্ত্র দুষ্কৃতী চারটি বাইকে করে এসে তাঁদের পথ আটকায়, বরের গাড়ি থামিয়ে দেয়। এরপর কনের মুখে বন্দুক তাক করে জোর করে তাঁকে নিয়ে পালিয়ে যান আট দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে, দারভাঙ্গা সাকাতপুর থানা এলাকা সংলগ্ন সুতারিয়া সেতুর কাছে। এরপর বরের বাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বর সঞ্জয় রামের ভাই পাপ্পু রাম একজন অপহরণকারীকে শনাক্ত করেছে। যার নাম মনীশ কুমার যাদব। যিনি কনে মালা কুমারির গ্রামের বাসিন্দা। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এদিকে সঞ্জয় রাম জানিয়ে দিয়েছেন, দুষ্কৃতীরা তাদের কাছে মোটা অঙ্কের পণ চেয়েছে। তিনি এত টাকা জোগাড় করতে সক্ষম নন।

পাশাপাশি তিনি এমনটাও দাবি করেছেন যে, যদি স্ত্রীকে ফেরত না পান, তাহলে বিয়ের সমস্ত খরচ তাদের ফেরত দিতে হবে। এবং কণেকে খুঁজে পেলেও তিনি তাঁকে আর গ্রহণ করবেন না। তাঁর সন্দেহ, কোনও কনের পরিকল্পনা মাফিক ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এখনও পর্যন্ত অপহৃত বধূর কোনও খোঁজ পাওয়া যায়নি এবং দুষ্কৃতীদেরও শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, তারা অপহৃত বধূকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করার জন্য আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার