‘নতুন ভারতের সকাল’, চন্দ্র বিজয়ে প্রতিক্রিয়া মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধ সন্ধ্যায় মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস লিখল ভারত। চার বছর আগের তিক্ত স্মৃতিকে ভুলিয়ে চাঁদের মাটিতে পা রেখেছে ল্যান্ডার বিক্রম। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণপৃষ্ঠে পা রাখল ভারত। আর সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে ওই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইসরোর বিজ্ঞানীরা দু’হাত তুলে চেয়ার থেকে লাফিয়ে উঠতেই ভারতের প্রধানমন্ত্রীর মুখে চওড়া হাসি লক্ষ্য করা গেল। টেবিল ঠুকে, তিরঙ্গা পতাকা নাড়িয়ে অভিনন্দন জানালেন তিনি।

ইসরোর বিজ্ঞানীদের উচ্ছ্বাস থামার পরেই সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ চন্দ্রযান-৩ অভিযানের পিছনে গত চার বছর ধরে যাঁরা নিরলস পরিশ্রম করেছেন তাঁদের উদ্দেশে কিছু বলার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। শুরুতেই চন্দ্রাভিযান-৩ সফলের জন্য ইসরোর বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘চোখের সামনে ইতিহাস তৈরি হতে দেখলাম। জীবন ধন্য হয়ে গেল। এই ক্ষণ গোটা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। গোটা দেশ, ১৪০ কোটি দেশবাসী আজ উ‍ৎসবে মেতে উঠেছেন। গোটা বিশ্বকে আমরা দেখিয়ে দিলাম, ভারত কী করতে পারে? এই ঘটনা নয়া ভারতের প্রমাণ, এই ঘটনা সমস্যার মহাসাগর পার করার মতো, এই মুহূর্ত ভারতের উদীয়মাণ ক্ষমতার প্রমাণ।’

চন্দ্রযান-২ ব্যর্থতার প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী বলেন, ‘চন্দ্রযান-২ শেষ মুহুর্তে ব্যর্থ হয়েছিল। কিন্তু তাতে আমাদের বিজ্ঞানীরা ভেঙে পড়েননি। বরং সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আজ তাঁরা সফল হয়েছেন। গত চার বছর ধরে চাঁদের মাটিতে ভারতের পতাকা তোলার জন্য তাঁরা যে নিরলস পরিশ্রম করেছেন তা কুর্নিশযোগ্য। আজ আমরা যেমন চাঁদের মাটিতে পা রেখেছি, তেমনই শুক্র অভিযানও শুরু করবেন ইসরোর বিজ্ঞানীরা। শুধু ভারত নয়, গোটা বিশ্বের মানবজাতি ইসরোর বিজ্ঞানীদের অবদান ভুলবে না।’

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পুজোয় উত্তরবঙ্গ ঘুরতে বিশেষ বাস! কখন কোথা থেকে ছাড়বে? সময়সূচি জানাল NBSTC

শ্রীভূমি-কাণ্ড থেকে শিক্ষা! পাইলটদের সুবিধার্থে দুর্গাপুজোয় পানাগড়ে নিষিদ্ধ লেজার শো

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

স্বস্তিতে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?