মুম্বইতে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জল্পনাই সত্যি হল। মুম্বইতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র তৃতীয় বৈঠক বসছে আগামী ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর। শনিবার মহা বিকাশ আগাড়ির বৈঠক শেষে এ কথা জানিয়েছেন উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। বেঙ্গালুরুতে ১৭ ও ১৮ জুলাই বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক শেষেই মুম্বইয়ে তৃতীয় বৈঠক বসবে বলে ঘোষণা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৈঠক আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) ও শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপিকে।  

প্রথমে শোনা গিয়েছিল, আগামী ২৫-২৬ অগস্ট মুম্বইতে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক বসতে পারে। কিন্তু শিবসেনা ও এনসিপির শীর্ষ নেতৃত্বের পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে ওই বৈঠক পিছিয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছিল। এদিন ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠক কবে আয়োজন করা হবে তা নিয়ে বৈঠকে বসেছিলেন মহা বিকাশ আগাড়ির শীর্ষ নেতারা। ওই বৈঠকেই ঠিক হয়, আগামী ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর বৈঠকের আয়োজন করা হবে।

মহা বিকাশ আগাড়ির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদ্ধব সেনার মুখপাত্র সঞ্জয় রাউত জানান, মুম্বইতে গ্র্যান্ড হায়াত হোটেলে ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠক বসবে। অন্তত পাঁচ জন মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ দেবেন। কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধিও থাকবেন। প্রথম দিন বৈঠক শেষে বিভিন্ন দলের নেতাদের নৈশভোজে আপ্যায়িত করবেন উদ্ধব ঠাকরে।’ সূত্রের খবর, বৈঠকে ‘ইন্ডিয়া’ জোটের নতুন সমন্বয়কারীর নামও ঘোষিত হতে পারে। সেই সঙ্গে জোটের কর্মসূচি ও অন্যান্য কাজকর্মের জন্য ১১ সদস্যের বিশেষ কমিটির সদস্যদের নামও চূড়ান্ত হবে।

ভারতে আসছে iQOO16, থাকবে দ্রুতগতির Snapdragon 8 প্রসেসর

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…