হোস্টেলের  ক্যান্টিনে খাবারে ভাসছে সাপ, অসুস্থ ১০ পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার সরকারি সাহায্যপ্রাপ্ত হোস্টেলের  ক্যান্টিনে খাবারের মধ্যে মিলল মৃত সাপ। ঘটনাটি ঘটেছে বিহারে।  বাঁকা জেলার একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের মেসের দেওয়া  খাবারে মধ্যে সাপ ভাসতে দেখে পড়ুয়ারা। এই খাবার খেয়ে মোট ১০ পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা বর্তমানে সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।

আইসক্রিমে আঙুলের টুকরো উদ্ধার হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার কলেজের হোস্টেলে ক্যান্টিনের খাবারে মিলল মরা সাপ।  এই ঘটনায় পর হোস্টেলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এক পড়ুয়া জানিয়েছে,’বিগত কয়েক মাস ধরেই মেসে খাবারের মান নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছি। বারবার বলার পরেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এবার খাবারের মধ্যে একটি সাপ পাওয়া গেছে। এটা আমরা কেউ মেনে নেব না।‘

 এই ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। ঘটনা প্রসঙ্গে  প্রশাসনের তরফে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে, এবার থেকে পড়ুয়াদের সঙ্গেই অধ্যক্ষ এবং শিক্ষকদের ক্যান্টিনে বাধ্যতামূলকভাবে খাবার খেতে হবে।  ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। এই নিয়ে জেলাশাসক অনশুল কুমার জানিয়েছেন, ‘প্রশাসন ঘটনার তদন্ত করে কলেজকে একটি নির্দেশিকা পাঠিয়েছে।  ধরনের ঘটনা আবারও ঘটলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ‘

আটক তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

‘ওয়ার্ক ফ্রম ক্যামেল’! সাহারা মরুভূমিরতে উটের পিঠে বসেই অফিস মিটিং সারলেন যুবক

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের