বাংলাদেশের তিস্তা নদী থেকে উদ্ধার সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রীর পচাগলা দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: লালমনিরহাটের আদিতমারীর সলেডি স্প্যার বাঁধ-২ থেকে উদ্ধার করা হয়েছে ভারতের সিকিম রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী রামচন্দ্র পৌদিয়ালের পচাগলা দেহ। হাত ঘড়ি ও প্রযুক্তি ব্যবহার করেই অশীতিপর রাজনীতিবিদের মৃতদেহ শনাক্ত করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী। প্রবল বন্যাতেই তিস্তা নদীতে মরদেহটি ভেসে এসেছিল বলে অনুমান পুলিশ আধিকারিকদের। ইতিমধ্যেই সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের গোচরে আনা হয়েছে। মরদেহ উদ্ধারের পরেই ময়নাতদন্তের জন্য লালমনিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিকিমে রাজনৈতিক মহলে কিংবদন্তী হিসাবে পরিচিত রামচন্দ্র পৌদিয়াল গত ৭ জুলাই রবিবার থেকে নিখোঁজ ছিলেন। ওইদিন সকাল নয়টা নাগাদ পাকিয়ং জেলার ছোটা সিংতামের বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। পরিবারের সদস্যদের জানিয়েছিলেন দুপুর দুটোর মধ্যে ফিরে আসবেন। কিন্তু দুপুর দুটোর সময়ে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। মোবাইল ফোন বন্ধ থাকায় রামচন্দ্রের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারেননি। শেষ পর্যন্ত পরিবারের তরফে অশীতিপর রাজনেতার নিখোঁজের বিষয়টি জানিয়ে ডায়েরি করা হয়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর সন্ধানে বিশেষ তদন্তকারী দলও গঠন করে সিকিম পুলিশ। এমনকী তদন্তে শিলিগুড়ির একাধিক জায়গায় হানাও দেয়। যদিও খোঁজ পাওয়া যায়নি রামচন্দ্র পৌদিয়ালের।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবি জানিয়েছেন, গতকাল সোমবার (১৫ জুলাই) তিস্তা নদী সংলগ্ন আদিতমারীর সলেডি স্প্যার বাঁধ-২ এলাকার মাঝের চরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মরদেহটি দেখে তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহের হাতে একটি ঘড়ি থাকলেও পরনে কোনও পোশাক ছিল না। দীর্ঘদিন জলের মধ্যে থাকায় মরদেহটিতে পচন ধরায় পরিচয় শনাক্ত করতে পারেননি স্থানীয় বাসিন্দারা। পরে হাত ঘড়ি ও প্রযুক্তি ব্যবহার করে মরদেহের পরিচয় শনাক্ত করে পুলিশ। জানা যায়, দেহটি নিখোঁজ সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রী রামচন্দ্র পৌদিয়ালের।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার