‘কোনও পাক যুদ্ধবিমান ধ্বংস হয়নি’, ভারতীয় বায়ুসেনা প্রধানের দাবি খারিজ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: মে মাসে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযানের সময়ে পাকিস্তানের কোনও যুদ্ধবিমান ধ্বংস হয়নি কিংবা গুলি করে ভূপাতিত করার ঘটনা ঘটেনি। শনিবার (৯ অগস্ট) রাতে এমনই দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোওয়াজা আসিফ। এ বিষয়ে ভারতের বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিংহ যে দাবি করেছেন তা সরাসরি নস্যা‍ৎ করেছেন তিনি।

গত এপ্রিলে পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে পাক জঙ্গিদের হামলার বদলা নিতে ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনার তিন বাহিনী। ওই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। প্রায় চারদিন ধরে চলেছিল ওই বিশেষ সামরিক অভিযান। এদিন বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে বক্তৃতার সময় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ দাবি করেন ‘অপারেশন সিঁদুর’ অভিযানের সময়ে  পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমান এবং পাকিস্তানি সামরিক বাহিনীর একটি বড় বিমান গুলি করে নামানো হয়েছিল। ভারত-পাক সংঘর্ষ বিরতির প্রায় তিন মাসের মাথায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রথম মুখ খুলেছিলেন বায়ুসেনা প্রধান। আর তাঁর দাবি ঘিরে ফের শোরগোল পড়ে যায়। ভারতীয় বায়ুসেনা প্রধানের মন্তব্যের কয়েক ঘন্টা বাদে এ নিয়ে মুখ খোলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খো্ওয়াজা আসিফ।

এদিন সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী লেখেন, ‘অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানি বিমান ধ্বংসের বিষয়ে ভারতীয় বিমানবাহিনী প্রধানের বিলম্বিত দাবিগুলি যতটা অকল্পনীয়, ঠিক ততটাই অযৌক্তিক।  ভারতীয় রাজনীতিবিদদের কৌশলগত অদূরদর্শিতার কারণে কীভাবে ঊর্ধ্বতন ভারতীয় সামরিক কর্মকর্তাদের বিশাল ব্যর্থতার মুখ হিসেবে ব্যবহার করা হচ্ছে, তার বড় প্রমাণ। তিন মাস ধরে, এই ধরনের কোনও দাবি করা হয়নি। বাস্তব হলো, অপারেশন সিঁদুরের সময়ে পাকিস্তানের পাঁচ যুদ্ধবিমান তো দূরের কথা, একটিও বিমান ধ্বংস হয়নি কিংবা গুলি করে নামানো হয়নি।’ এখানেই থামেননি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। বরং তিনি দাবি করেছেন, ‘পাকিস্তান ছয়টি ভারতীয় বিমান,  S400 বিমান প্রতিরক্ষা ব্যাটারি এবং ভারতের মনুষ্যবিহীন বিমান ধ্বংস করেছে এবং বেশ কয়েকটি ভারতীয় বিমানঘাঁটি অকার্যকর করে দিয়েছে।’

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন