দিল্লির বহুতল আবাসনে ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু ২ শিশু-সহ চার জনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে পূর্ব দিল্লির গীতা কলোনির কাছে শাহদারার শাহস্ত্রী নগর এলাকার একটি আবাসিক ভবনে এই  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, এই ঘটনায়  দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।

এদিন সকালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল বাহিনী। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তারা দুই শিশু সহ নয়জনকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, “ভোর ৫টা ২০ মিনিট নাগাদ আমাদের কাছে ফোন আসে গীতা কলোনির কাছে শাস্ত্রী নগরে আগুন লেগেছে।  আমরা সঙ্গে সঙ্গে দিল্লি ফায়ার সার্ভিসকে খবরটা জানাই। ঘটনাস্থলে পুলিশের একটি দল, চারটি দমকল ইঞ্জিন, অ্যাম্বুলেন্স ও পিসিআর ভ্যান পাঠানো হয়েছে।‘

পুলিশ জানিয়েছে,  যে আবাসিক ভবনে আগুন লাগে সেটি  চারতলা। আর তার নীচে ছিল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,  পার্কিং লট থেকে আগুনের সূত্রপাত হয় । তারপরে ওই ধোঁয়ায় পুরো ভবন ছড়িয়ে পড়ে।রাস্তা সরু হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই ঘটনায় তিনজন পুরুষ, চার মহিলা ও দুই শিশুকে উদ্ধার করে হেডগেওয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। কি করে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক