৩ ঘণ্টা আকাশে ওড়ার পর পথ পরিবর্তন, দিল্লি বিমানবন্দরের অব্যবস্থায় ক্ষুব্ধ ওমর আবদুল্লা

বিষয়টি নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের (J&K) মুখ্যমন্ত্রী। শনিবার রাতে ইন্ডিগো উড়ানে চেপে দিল্লি যাওয়ার কথা ছিল ওমর আবদুল্লাহর।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বিমান বিশৃঙ্খলার শিকার ওমর আবদুল্লাহ। বিষয়টি নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের (J&K) মুখ্যমন্ত্রী। শনিবার রাতে ইন্ডিগো উড়ানে চেপে দিল্লি যাওয়ার কথা ছিল ওমর আবদুল্লাহর। কিন্তু ওমর আবদুল্লাহকে বহনকারী দিল্লিগামী বিমানটিকে জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়। তাও আবার বিনা নোটিশে। বিষয়টিকে তীব্র সমালোচনা করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। তিনি দিল্লি বিমানবন্দরের ‘কার্যক্ষম বিশৃঙ্খলা’ বলে বর্ণনা করেছেন।

শনিবার গভীর রাতে ওমর আবদুল্লাহ তাঁর অফিসিয়াল ‘এক্স’ হ্যান্ডেলের একটি পোস্টে বিমান সংস্থার এই অদ্ভুত কার্যকলাপের বিষয়ে হতাশা প্রকাশ করেছেন। সঙ্গে দিল্লি বিমানবন্দরকে অভিশাপ দিয়েছেন তিনি। তিনি লিখেছেন, “দিল্লি বিমানবন্দরে খুব খারাপ অবস্থা। আমার ফরাসি ভাষা ক্ষমা করুন। ভদ্রতা দেখানোর মতো কোন কাজ করেননি আপনারা। শনিবার রাতে জম্মু ছেড়ে দিল্লি যাওয়ার কথা ছিল আমার, কিন্তু জার্নির ৩ ঘন্টা পর, আমাদের দিল্লির বদলে জয়পুরে পাঠিয়ে দেওয়া হয়। মাঝ আকাশে আচমকাই বিমানের মুখ ঘুরিয়ে দেওয়া হয়। তখন রাত ১ টা বাজে। আমি বিমানের সিঁড়িতে উঠে তাজা বাতাস উপভোগ করছি। আমি জানি না আমরা কখন এখান থেকে রওনা হতে পারব।”

 

তিনি বিমানের সিঁড়িতে দাঁড়িয়ে একটি সেলফিও শেয়ার করেছেন। ফলে মধ্যরাতে জয়পুরে বিমানের ভেতরে আটকা পড়ে গিয়েছিলেন আবদুল্লাহ-সহ অন্যান্য বিমান যাত্রীরা। দিল্লির বিমানবন্দর অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ওমর আব্দুল্লাহ। তারা ইচ্ছাকৃত বিমানটিকে জয়পুরে ঘুরিয়ে হয় বলে দাবি তাঁর। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিমান সংস্থা ইন্ডিগো কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। এদিকে আজ দিনের শুরুতে, জম্মু বিমানবন্দরেও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কারণ শত শত যাত্রী ফ্লাইট বিলম্ব এবং বাতিলের কারণে অসুবিধার সম্মুখীন হয়েছেন। শ্রীনগরে খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট পরিচালনা ব্যাহত হয়েছে। যার ফলে বেশ কয়েকটি সংযোগকারী ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রীনগরে প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলে প্রভাব পড়েছে। অন্যদিকে খারাপ আবহাওয়া র কারণে দিল্লিতেও বিমানের উপর প্রভাব পড়ছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার