লালকেল্লার বিস্ফোরণে প্রশ্নের মুখে দিল্লি পুলিশ, মোদিকে রিপোর্ট দিলেন শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লালকেল্লার কাছে শক্তিশালী বিস্ফোরণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রিপোর্ট দিলেন অমিত শাহ। সোমবার রাতে দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচার সঙ্গে বিস্ফোরণ নিয়ে কথা বলার পরেই প্রধানমন্ত্রীকে বিস্ফোরণ নিয়ে অবহিত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি শাহ। তবে দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা জানিয়েছেন, এদিনের বিস্ফোরণ সামান্য কোনও ঘটনা নয়। যদিও ভয়াবহ বিস্ফোরণের পিছনে জঙ্গিরা রয়েছে কিনা তা নিয়ে মুখ খোলেননি তিনি।

এদিন সন্ধেয় পর পর গাড়ি বিস্ফোরণে কেঁপে ওঠে পুরনো দিল্লির অন্যতম ব্যস্তবহুল এলাকা হিসাবে পরিচিত লালকেল্লা। ভয়াবহ বিস্ফোরণে এখনও ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও অন্ততপক্ষে ৩০ জন। আহতদের উদ্ধার করে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন দিল্লি পুলিশের আধিকারিকরা।  বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় বেশ কয়েকটি গাড়িতে। এমনকি লাল কেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর প্রবেশ গেটেও আগুন লেগে যায়। যার ফলে ওই গেট যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্ফোরণের পিছনে কোনও নাশকতা রয়েছে কিনা তা নিয়ে দিল্লি পুলিশের তরফে কিছু জানানো হয়নি। তবে গোটা রাজধানী জুড়েই লাল সতর্কতা জারি করা হয়েছে। লাল কেল্লার কাছে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েছেন রাজধানীবাসী।

পুরনো দিল্লির অন্যতম দর্শনীয় স্থান হল লালকেল্লা। মোঘল সাম্রাজ্যের স্থাপত্য চাক্ষুস করতে বহু মানুষ ও পর্যটক হাজির হন লালকেল্লায়। এদিনও তার অন্যথা হয়নি। সন্ধে ৬টা বেজে ৫৫ মিনিট নাগাদ আচমকাই লালকেল্লার কাছে মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় রাখা পর পর তিনটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আগুনের গোলা ছুটে গিয়ে আরও একাধিক গাড়িতে আঘাত হানে। রাস্তার উপরেই জ্বলতে থাকে একের পর এক গাড়ি। শক্তিশালী বিস্ফোরণে অনেকেই ছিন্নভিন্ন হয়ে যান। বিস্ফোরণের শব্দ শুনেই জঙ্গি হামলা ভেবে অনেকেই ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকেন। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশের বিশাল বাহিনী। গোটা এলাকা ঘিরে নেওয়া হয়। ডেকে পাঠানো হয় বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ফরেনসিক বিশেষজ্ঞদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় এনআইএ এবং এনএসজি। আগুন নেভাতে দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। জঙ্গি হামলার আশঙ্কায় গোটা রাজধানী জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।

বিস্ফোরণের সময়ের বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে গোটা রাস্তা জুড়ে ছড়িয়ে রক্ত। একটি গাড়ির বনেটে নিথর অবস্থায় ঝুলছে একজনের দেহ। রাস্তায় পড়িয়ে আরও বেশ কয়েকজনের ছিন্নভিন্ন দেহ। পর পর দাঁড়িয়ে থাকা গাড়ি জ্বলছে। দেখে মনে হচ্ছে গোটা এলাকাই যেন জতুগৃহে পরিণত হয়েছে। শক্তিশালী বিস্ফোরণ নিয়ে মুখ খোলেননি দিল্লি পুলিশের শীর্ষ কর্তারা। তবে সাধারণ মানুষ মনে করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ ও গোয়েন্দারা সম্পূর্ণ ব্যর্থ। রাজধানীতে নিরাপত্তা বলে কিছু আর অবশিষ্ট নেই।

 

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের