দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘দেশের জন্য মরতেও রাজি’, বাসভবন হামলা নিয়ে বার্তা কেজরিওয়ালের

নিজস্ব প্রতিনিধিঃ বিবেক অগ্নিহোত্রীর সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিধানসভায় মন্তব্য করার জন্য গতকাল অর্থাৎ বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে হামলা চালায় বিজেপির কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই এই হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী স্বয়ং। এদিনের এই হামলার ঘটনা প্রসঙ্গে কেজরির বার্তা, ‘দেশের জন্য প্রাণও হাজির।’ সেই সঙ্গে এদিন কেজরিওয়াল আরও বলেন, ‘বিজেপির মতো দেশের বড় দল যদি গুন্ডামি করে, তাহলে যুব সমাজের কাছে ভুল বার্তা যাবে।’

উল্লেখ্য, দিল্লির বিধানসভায় কাশ্মীর ফাইলস সিনেমা নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে বুধবার অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হামলা চালায় বিজেপি যুব মোর্চার কয়েকজন সদস্য। মুখ্যমন্ত্রীর বাসভবনের মূল ফটক, বাড়ির বাইরে লাগানো সিসি ক্যামেরা এবং ব্যারিকেড ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরপরেই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক রাজনৈতিক চাপানউতোর। ইতিমধ্যেই  এই ঘটনার বিরোধিতা করে দিল্লির হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আপ দলের সদস্যরা। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য একজন অবসরপ্রাপ্ত বিচারকের তত্ত্বাবধানে সিট গঠনেরও দাবি জানানো হয়েছে।  

অন্যদিকে দিল্লি পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও অনেকের খোঁজ চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বুধবারের এই ঘটনার জন্য দিল্লি পুলিশের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ শিশোডিয়া। এই হামলার ঘটনা প্রসঙ্গে বুধবার তিনি বলেন, ‘দিল্লি পুলিশ বিজেপির গুন্দাদের আটকানোর জায়গায় তাঁদের আমন্ত্রণ করে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে নিয়ে এসেছিল।’ 

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ