ঝাড়ুতে ওডা়বেন অপারেশন লোটাস, আজ সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন কেজরি

আস্থা প্রস্তাব নিজেই পেশ করেছেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপারেশন লোটাস নয়, ঝাডু়।

দিল্লি বিধানসভায় আজ সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে অপারেশন লোটাসের বিদায় ঘণ্টা বাজাবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিধানসভা সচিবালয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আস্থা প্রস্তাব নিজেই পেশ করেছেন মুখ্যমন্ত্রী। আপ এবং কেজরির দাবি, পদ্ম শিবির দিল্লির মসনদ দখল করতে মোটা টাকা দিয়ে বিধায়ক কিনে সরকার ফেলার চেষ্টা করছে। একই দাবি দলের জাতীয় আহ্বায়কের। তিনি বলেছেন, বিধায়ক-পিছু ২০ কোটি টাকা দিতে চাইছে অমিত শাহ।

সোমবার সকালে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখ্যমন্ত্রী বলেন – আজ বিধানসভায় আমি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেব। প্রমাণ দেব রাজধানীর বাসিন্দাদের কাছে। দিল্লিবাসী এবং বিজেপিকে দেখাতে চাই, তাদের অপারেশন লোটাস আসলে অপারেশন কিছড়।

মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপির আসল লড়াই দুর্নীতির বিরুদ্ধে নয়, লড়াই আপের সঙ্গে। তারা যে কোনও মূল্যে আপ সরকারকে ফেলে ক্ষমতা দখল করতে চাইছে। তাদের সেই চেষ্টা কোনওভাবেই সফল হবে না। আপের সঙ্গে বিজেপির লড়াই প্রথম থেকেই। সেই উত্তাপের পারদ চরমে উপমুখ্যমন্ত্রী সিসোদিয়ার বাড়িতে সিবিআইয়ের তল্লাশির পর। আপের দাবি, সিসোদিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী পদের। বলা হয়েছিল, প্রস্তাব গ্রহণ করলে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হবে। উপমুখ্যমন্ত্রী প্রস্তাবে রাজি না হওয়ায় প্রথমে এফআইআর, পরে শুরু হয় হেনস্থা। এত কিছুর পরে সিসোদিয়া জার্সি বদল করেননি। করবে না আপের বাকি বিধায়কেরাও।আর তার প্রমাণ মিলবে দিল্লি বিধানসভায়।

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

‘৪ দিন বাড়ি থেকে বেরোতে পারিনি’, ফাঁস হওয়া অন্তরঙ্গের দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ফোনের পিছনের কভারে তেজপাতা রাখলেই বদলাবে ভাগ্য? জানুন ভাইরাল ট্রেন্ডের সত্যি

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

মাত্র ৩০ বছরেই সাফল্যের শীর্ষে, মুম্বইয়ে কোটি টাকার বাড়ি কিনলেন সুন্দরী অভিনেত্রী

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার