তাহাউর রানা’র কণ্ঠস্বর এবং হাতের লেখার নমুনা সংগ্রহের জন্য এনআইএ’কে অনুমতি দিল দিল্লি আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি, দিল্লি: মুম্বই’র পাকিস্তান জঙ্গিদের হামলার মূলচক্রী হল তাহাউর রানা। ২০২৪ সালের আগস্ট মাসে ওয়াশিংটনের ফেডারেল আদালত জানায় তাহাউর রানা ভারতের কাছে দোষী। সেই মামলায় বৃহস্পতিবার জানা গিয়েছে, ২৬/১১ মুম্বই হামলার অভিযুক্ত তাহাউর রানার কণ্ঠস্বর এবং হাতের লেখার নমুনা সংগ্রহের জন্য এনআইএ অনুমতি দিয়েছে দিল্লি আদালত।

এনআইএ আদালতের বিশেষ বিচারক চন্দর জিৎ সিং, ২৮ এপ্রিল শুনানির পর ১২ দিনের জন্য আবার রানাকে এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। সেই বিচারকই আজ সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ এপ্রিল এই আদেশ দেন।

২৬/১১-এর মূল ষড়যন্ত্রকারী ডেভিড কোলম্যান হেডলি ওরফে দাউদ গিলানির ঘনিষ্ঠ সহযোগী, মার্কিন নাগরিক, রানাকে ৪ এপ্রিল মার্কিন সুপ্রিম কোর্ট ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে তার পুনর্বিবেচনার আবেদন খারিজ করার পর ভারতে আনা হয়।

প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬শে নভেম্বর, মুম্বইয়ে যে ১০ জন পাকিস্তানের জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের অন্যতম মদতদাতা ছিল এই রানা। হামলার অন্যতম ষড়যন্ত্রী ছিল মার্কিন নাগরিক ডেভিল কোলম্যান হেডলি। জানা গিয়েছিল, রানা তার ঘনিষ্ঠ। প্রায় দেড় দশক ধরে এই অপরাধীকে হাতে পেতে চেষ্টা চালিয়ে গিয়েছে খোদ ভারত। তবে, ২০২৪ সালের আগস্ট মাসে ওয়াশিংটনের ফেডারেল আদালত জানিয়ে দেয় তাহাউর রানা ভারতের কাছে প্রত্যর্পণযোগ্য। পালটা আবেদন করেছিল সে। কিছুতেই সেই বিষয় টিকে থাকতে পারেনি। জানা গিয়েছে, সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ার পরেই প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রায় ৬০ ঘণ্টা ধরে চলা এই হামলায় ১৬৬ জন নিহত হয়েছিলেন।

১৮ বছরের দীর্ঘ অপেক্ষা! এশিয়ান গেমসে সোনা জিতে কলকাতায় ফিরলেন পিঙ্কি

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

অনুমতি ছাড়াই নাম-ছবি ব্যবহার, আমেরিকার সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা ঠুকলেন উর্বশী

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের