বেতন না বাড়ানোয় হেলমেট পরে অফিস থেকে ৬ লক্ষ চুরি, গুণধর কর্মচারিকে ধরিয়ে দিল ১০০ সিসি ক্যামেরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে অফিসে বাড়েনি বেতন।  তাই মাথায় হেলমেট পরে নিজের অফিস থেকেই ৬ লক্ষ টাকা চুরি করে পালিয়ে গেল কর্মচারী । এমনই ঘটনা ঘটেছে দিল্লির এক নারায়নায় একটি বাইকের শোরুমে। সেখানে বেতন বাড়েনি এক  কর্মচারির। তাই সে রাগের বশে তাঁর সংস্থা থেকে লক্ষ লক্ষ টাকা চুরি করে পালিয়ে যান।

লুধিয়ানার বাসিন্দা ২০ বছর বয়সী হাসান খান এক বছরেরও বেশি সময় ধরে কাজ করেন ওই বাইক শোরুমে। কিন্তু কিছুতেই ওই সংস্থা তাঁর বেতন বাড়াচ্ছিল না। তাই সে পরিচয় গোপন রাখে  গত ৩১ ডিসেম্বর হেলমেট পরে চুরির ঘটনা ঘটায় ওই শোরুমে । কিন্তু তাতে কোন লাভের লাভ হল না। কারণ  ওই শোরুমে ছিল  ১০০ সিসিটিভি ক্যামেরা। আর তাতেই  সঙ্গে সঙ্গে হাসানকে হাতে না হাতে ধরে ফেলে পুলিশ ।

এই ঘটনা প্রসঙ্গে দিল্লি পুলিশ জানিয়েছেন, হাসান  যে শোরুমে কাজ করতেন সেখান থেকে নগদ টাকা ও ইলেকট্রনিক্স সামগ্রী চুরির অভিযোগে অভিযুক্ত হন। জিজ্ঞাসাবাদের পরে অপরাধের কথা স্বীকার করেন তিনি। সেইসঙ্গে হাসান জানিয়েছে  বেতন না বাড়ানোর জন্যই নিজের শোরুমে চুরির সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

মহিলাদের জন্য পৃথক হেল্পডেস্ক সব থানায়, সমস্যা সমাধানে অ্যাপ আনছে রাজ্য সরকার

আগামী সোমবারই রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, মন্ত্রী পদে শপথ নেবেন ১২ জন বিজেপি বিধায়ক

১৫ মিনিট চার্জে ছুটবে ২৩৮ কিমি, ৯ লাখ দাম কমল এই গাড়ির

২৪ ঘণ্টার মধ্যে মুছে যাবে ছবি ও ভিডিও! হোয়াটসঅ্যাপে চালু নয়া ফিচার

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ

আলফানসো আমের আসল ঠিকানা কোথায়, জানুন ভারতের কোন রাজ্যে হয়?

দিনে ২৫ কেজি ঘাস, ২০ লিটার জলের‌ সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গ্রীষ্মের দাবদাহে বাড়তে পারে মাইগ্রেনের ঝুঁকি, সতর্ক করল চিকিৎসকরা

রাখি পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, শুভ কাজে কতটা প্রভাব ফেলবে?

৮ জুনের পর সতর্ক থাকুন! শুক্রের অবস্থান বদলে সমস্যায় পড়বেন এই ৪ রাশির জাতকরা