ই-মেইলের মাধ্যমে স্কুলে বোমা হামলার হুমকি, শুরু তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের  স্কুলে বোমা হামলার হুমকি। শুক্রবার পুলিশ জানিয়েছে, দিল্লির আর কে পুরম এলাকার দিল্লি পাবলিক স্কুলে (ডিপিএস) বোমা হামলার হুমকি এসেছে। যার ফলে স্কুল কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাৎক্ষণিকভাবে প্রাঙ্গণ খালি করে দেয়।  দিল্লি পুলিশ জানিয়েছে, ই-মেলের মাধ্যমে এই হুমকি স্কুলের কাছে আসে। ই-মেলে লেখা ছিল বোমা দিয়ে স্কুল উড়িয়ে দেওয়া হবে। ফোন করার পরপরই পুলিশকে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। এরপরই তল্লাশি অভিযান শুরু করা হলেও এখনও পর্যন্ত স্কুল চত্বরে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

অন্যদিকে শুক্রবার মুম্বাইয়ে ও আসে বোমা হামলার হুমকি। মুম্বই পুলিশকে একটি ই-মেল আসে। আর সেখানে লেখা থাকে শহরে বোমা রাখা হয়েছে। তারপরেই শুরু হয়েছে তল্লাশি। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং মহারাষ্ট্র এটিএসকের  (অ্যান্টি টেররিজম স্কোয়াড) কাছে এই বোমা হামলার ই-মেলটি আসে। ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। পুলিশ জানিয়েছে  অভিযুক্তকে খুঁজে পেলেই তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ধারায় দায়ের হবে মামলা।

উল্লেখ্য, গত ১ লা ডিসেম্বর বেঙ্গালুরুর ১৩টি স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ই-মেইলে দাবি করা হয়েছে, স্কুল প্রাঙ্গণে বিস্ফোরক রাখা হয়েছে। এই ই-মেইল পেয়েই স্কুলের তরফে  তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে। তবে এই স্বস্তির বিষয় বোমা হামলার হুমকির  ইমেল প্রায়শই  আসে। কিন্তু পরে  সেটি ভুয়ো বলে প্রমাণিত হয়। তবে বারংবার এমন মেল আসা নিয়ে বিব্রত হচ্ছে প্রশাসন।  

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের