তিহাড় জেলেই সিসোদিয়াকে খুনের ষড়যন্ত্র চলছে, বিস্ফোরক অভিযোগ আপের

যদিও আপের অভিযোগ খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় রাজধানীরত তিহাড় জেলে ঠাঁই হয়েছে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার। আর জেলে দলীয় নেতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে আপ নেতৃত্ব। তিহাড় জেলের মধ্যেই তাঁকে কুখ্যাত অপরাধীদের দিয়ে খুন করার চেষ্টা চলছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন আম আদমি পার্টির সাধারণ সম্পাদক তথা রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘মণীশ সিসোদিয়াকে মিথ্যা মামলায় জেলে পাঠানোর পরে এবার জেলের ভিতরেই তাঁকে খুনের ষড়যন্ত্র চালাচ্ছে বিজেপি সরকার।’ যদিও আপের অভিযোগ খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। উল্টে দুর্নীতির কাদা মুছে ফেলার জন্য আপ নেতৃত্ব মিথ্যা প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।’

গত সোমবারই দিল্লি আবগারি নীতি মামলায় ধৃত মণীশ সিসোদিয়াকে ১৪ দিনের জন্য তিহাড় জেলে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন রাউস হাউস আদালতের বিচারক এম কে নাগপাল। আর তিহাড় জেলে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়ার পরেই সুর চড়িয়েছেন আপ নেতৃত্ব। দলের সাধারণ সম্পাদক সঞ্জয় সিং অভিযোগ করেছেন, ‘তিহাড় জেলের এক নম্বর সেলে কুখ্যাত অপরাধীদের সঙ্গে রাখা হয়েছে সিসোদিয়াকে। জেলের মধ্যে তাঁকে খুনের পরিকল্পনা চলছে।’

আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজও দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর কথায়, ‘বিচারাধীন কোনও বন্দিকে তিহাড় জেলের এক নম্বর সেলে রাখা হয় না। ওই সেলে কুখ্যাত ও হিংস্র অপরাধীদের রাখা হয়। ওই অপরাধীরা মানসিক বিকারগ্রস্ত। যে কারও ইশারায় কাউকে হত্যায় হাত কাঁপে না তাঁদের। ওই অপরাধীদের সঙ্গে সিসোদিয়াকে রাখার পিছনে গভীর কোনও ষড়যন্ত্র রয়েছে।’

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা