করোনা ঠেকাতে দিল্লিতে সপ্তাহান্তে কার্ফু জারি

করোনার সংক্রমণের লাগাম টানতে সাপ্তাহিক কার্ফু জারি করল দিল্লি সরকার। দেশের রাজধানীতে কিছুতেই বাগে আনা যাচ্ছে না কোভিডকে

Share:

নিজস্ব প্রতিনিধি:  করোনার সংক্রমণের লাগাম টানতে সাপ্তাহিক কার্ফু জারি করল দিল্লি সরকার। দেশের রাজধানীতে কিছুতেই বাগে আনা যাচ্ছে না কোভিডকে। সঙ্গে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। তাই সাপ্তাহিক কার্ফুর পথেই হাঁটল কেজরির সরকার। মঙ্গলবার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছেন, আগামী শুক্রবার রাত ১০ টা থেকে সোমবার ভোর ৫ টা অবধি এই কার্ফু জারি থাকবে। করোনা রুখতে এমনিতেই দিল্লিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। একাধিক বিধিনিষেধ জারি করে চলছিল দেশের রাজধানী। কিন্তু তাতেও রেহাই দেয়নি করোনা।

তাই মঙ্গলবারই আপ সরকার সিদ্ধান্ত নিল সাপ্তাহিক কার্ফু জারি থাকবে দিল্লিতে। এই কার্ফুর সময় একমাত্র জরুরি পরিষেবা ছাড়া আর কেউ রাস্তায় বেরোতে পারবেন না। করোনা মোকাবিলায় এমনিতেই মাস্ক পরা বাধ্যতামূলক করে দিয়েছে দিল্লি সরকার। মাস্ক না পরলেই কড়া জরিমানা করা হচ্ছে। বিধিনিষেধ জারি করেও লাগাম টানা যাচ্ছে না করোনার উপর। তাই বাধ্য হয়েই এই কঠোর সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। সমস্ত সরকারি কর্মচারীদের ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ দিয়েছে কেজরির সরকার।

এর মধ্যেই জানা গিয়েছে করোনায় আক্রান্ত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আইসোলেশনে রয়েছেন আপ নেতা। তাঁর মৃদু উপসর্গ রয়েছে বলেই জানা গিয়েছে।

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩