আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খুদে পড়ুয়াদের মগজ ধোলাই দিল্লির বিজেপি সরকারের, পড়ানো হবে আরএসএসের ইতিহাস

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:ভবিষ্যতের নাগরিক খুদে পড়ুয়াদের হিন্দুত্ববাদ নিয়ে মগজ ধোলাই করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির বিজেপি সরকার। সরকার পরিচালিত স্কুলের খুদে পড়ুয়াদের এখন থেকে শেখানো হবে বিজেপির ‘মেন্টর’ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ইতিহাস। এখানেই শেষ নয়, সাম্প্রদায়িকতার প্রতীক হয়ে ওঠা কট্টর মুসলিম বিদ্বেষী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-বীর সাভারকর ও সর্দার বল্লভভাই পটেলদের জীবনীও পড়ানো হবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন দিল্লির শিক্ষামন্ত্রী আশিস সুদ। দিল্লির বিজেপি সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বিরোধীদের অভিযোগ, ‘সরকারি টাকায় হিন্দুত্ববাদের প্রচার চালাচ্ছে বিজেপি সরকার। শিক্ষায় গৈরিকীকরণ সুনিশ্চিত করেছে।’

দিল্লির শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘সরকারি স্কুলগুলির প্রথম শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে নাগরিক সচেতনতা, নীতিশাসন এবং জাতীয় গর্ব বৃদ্ধি করার লক্ষ্য নিয়েই পাঠক্রমে আরএসএস ও হিন্দুত্ববাদের পোস্টার বয়দের ইতিহাস পড়ানো হবে। ১৯২৫ সালে মহারাষ্ট্রের নাগপুরে কেশব বলিরাম হেডগেওয়ার কর্তৃক প্রতিষ্ঠিত আরএসএসের ইতিহাসও তুলে ধরা হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো নেতাদের কথাও উল্লেখ থাকবে যারা সংঘের সঙ্গে যুক্ত ছিলেন।’ আরএসএসের ইতিহাসকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার প্রসঙ্গে ওই আধিকারিক বলেন, ‘সংঘ পরিবার নিয়ে এখনও আনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে। দেশের ববিষ্যত নাগরিকরা যাতে ওই ভুল ধারণা নিয়ে বেড়ে না ওঠে তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পাশাপাশি একটি পৃথক অধ্যায় বীরদের জন্য উৎসর্গ করা হবে। শিক্ষার্থীরা বীর সাভারকর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো কট্টর মুসলিম বিদ্বেষী ও হিন্দুত্বের পোস্টার বয়দের সম্পর্কে জানবেন। নয়া পাঠ্যক্রমের অঙ্গ হিসাবে শিক্ষকদের জন্য হ্যান্ডবুক প্রস্তুত করা হয়েছে এবং এসসিইআরটি-তে প্রশিক্ষণ অধিবেশন চলছে।

 

 

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ