বিয়ে করতে এসে ‘চোলি কে পিছে’ গানে বরের ‘অশ্লীল’ নাচ, দেখেই বিয়ে ভাঙলেন কনের বাবা

তাই এদিন বন্ধুদের অনুরোধেই গানের তালে নেচে ওঠেন বর। না কিনা কনের বরের কাছে রীতিমতো দৃষ্টিকটু ছিল। কনের বাবার মনে হয়েছে, 'এই গানটি অশ্লীল', তাই এই গানের ধুনে বরের নাচ কনের বাড়ির মুল্যবোধকে আঘাত করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে করতে এসে বিখ্যাত হিন্দি গানে কোমর দোলালেন বর। কিন্তু সেই গানই হল কাল। গানের জন্যে বিয়ে ভেঙে দিলেন কনের বাবা। শুধু তাই নয়, কনেকে নিয়ে আসর ছেড়ে উঠে গেলেন কনের বাবা। অনেক বুঝিয়ে কাজের কাজ হল না। বিয়ে ভেঙে গেল। তবে কী এমন গান ছিল যে, যাতে চটে লাল হয়ে গেলেন কনের বাবা? আসলে ১৯৯৩ সালে মুক্তি প্রাপ্ত ছবি ‘খলনায়ক’-এর বিখ্যাত গান ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গানটিতেই কোমর দুলিয়েছিলেন বর। অলকা ইয়াগনিকের কন্ঠে ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গানটি আজও জনপ্রিয়তার শিখরে রয়েছে। বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে বাড়ি, পাড়ার পুজোমণ্ডপে সবেতেই বেজে ওঠে গানটি। আর গানটির মিউজিক শুনেই আর কোমর না দুলিয়ে থাকতে পারেন না কেউই। তাই এদিন বন্ধুদের অনুরোধেই গানের তালে নেচে ওঠেন বর। না কিনা কনের বরের কাছে রীতিমতো দৃষ্টিকটু ছিল। কনের বাবার মনে হয়েছে, ‘এই গানটি অশ্লীল’, তাই এই গানের ধুনে বরের নাচ কনের বাড়ির মুল্যবোধকে আঘাত করেছে।

তাই তিনি গান থামিয়ে বিয়ে ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই কনের বাবার এই সিদ্ধান্তে বরযাত্রীর লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাঁর। প্রত্যক্ষদর্শীদের মতে, বর তাঁর শোভাযাত্রা নিয়ে নয়াদিল্লিতে কনের বাড়িতে পৌঁছন। তখনই বিখ্যাত বলিউড গানটি বেজে ওঠে, যাতে বরেদ বন্ধুরা তাঁকে নাচতে অনুরোধ করেন। কিন্তু তিনি তাতে যোগদানের লোভ সামলাতে পারেননি। পরিবেশ মনোরম হয়ে ওঠে, সেটাই কাল দাঁড়াল। কনের বাবা বিয়ে ভাঙার পর কনে কাঁদতে কাঁদতে ঘরের ভেতর চলে যান। কিন্তু তাতেও মন গলেনি বাবার। বর তাঁর কাছে ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু কনের সঙ্গে তাঁর পরিবারের যোগাযোগ বন্ধ করে দেন বাবি। কনের পরিবার সূত্রের খবর, বিয়ে বাতিল হওয়ার পরও বাবা তাঁর রাগ ধরে রেখেছিলেন। ঘটনার খবরটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পোস্টটিতে লেখা ছিল, “বর অতিথিদের আপ্যায়ন করার জন্য ‘চোলি কে পিছে’ গানে নাচছে। তা দেখে কনের বাবা বিয়ে বাতিল করেছেন।”

পোস্টে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “শ্বশুর সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, অন্যথায়, তাকে প্রতিদিন এই নাচ দেখতে হত।” আরেকজন লিখেছেন, “এটি কোনও সাজানো বিবাহ ছিল না, এটি একটি এলিমিনেশন রাউন্ড ছিল।” তবে এই ঘটনা প্রথম নয়। গত ডিসেম্বরেও উত্তরপ্রদেশের একটি বিয়ের অনুষ্ঠানে বর বিয়েতে উপস্থিত হতে বিলম্ব করলে কনের বাবা বিয়ে ভেঙে দেন।

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫