মুখে ২১ বার ছুরি দিয়ে আঘাত, দিল্লিতে খুন জিম মালিক  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে নৃশংস ঘটনা। একজন জিম মালিককে ২১ বার  ছুরি দিয়ে আঘাত করে খুন করল বেশ কয়েকজন দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা এলাকায়। বুধবার গভীররাতে ২৮ বছর বয়সী এক জিম মালিককে ছুরি দিয়ে হত্যা করল দুষ্কৃতীরা।

নিহত ব্যক্তি হলেন ২৮ বছরের সুমিত চৌধুরী ওরফে প্রেম। তাঁর একটি জিম এবং ট্রাভেলের ব্যবসা রয়েছে । বুধবার গভীর রাতে বাড়ির বাইরে বসে ছিলেন প্রেম। সেইসময় বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায়। ছুরি দিয়ে মুখে, ঘাড়ে, বুকে ও পেটে একাধিক বার তাঁকে আঘাত করে। জানা যায়, সুমিতের মুখে প্রায় ২১ বার ছুরি দিয়ে আঘাত করা হয়। স্বাভাবিকভাবে এই ঘটনায় তিনি গুরুত্বর জখম হন। ডেপুটি পুলিশ কমিশনার জানান, আহত অবস্থায় সুমিতকে জেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তবে কারা এই নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা এখন জানা যায়নি। পুলিশ দুষ্কৃতীদের খোঁজ পেতে সুমিতের বাড়ির সামনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। জানা গিয়েছে, নিহত যুবকের পরিবারে রয়েছে স্ত্রী এবং তিন বছরের একটি ছেলে। স্বাভাবিকভাবে এমন নৃশংস ঘটনায় সুমিতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে কেন ওই যুবকের ওপর এমন হামলা চালান হল তা নিয়ে উঠছে প্রশ্ন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে