কেজরির শুনানিপর্ব সোশ্যাল মিডিয়া থেকে তোলার নির্দেশ দিল্লি হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : আবগারি দুর্নীতি মামলায় শুনানিপর্বের ভিডিও রেকর্ডিং সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে তুলে নেওয়ার নির্দেশ দিলেন দিল্লি হাইকোর্ট। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতাকে এই নির্দেশ পাঠানো হয়েছে। পাশাপাশি ফেসবুক, ইউটিউবকেও ওই ভিডিও রেকর্ডিং মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভিডিও রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আইনভঙ্গ করেছেন কেজরির স্ত্রী।

গত ২৮ মার্চ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে একটি বক্তব্য রাখেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেখানে কেজরিওয়াল জানিয়েছিলেন, ‘আমাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কোনও আদালত আমাকে দোষী প্রমাণিত করতে পারেনি। সিবিআইয়ের তরফে ৩১ হাজার চার্জশিট পেশ করা হয়েছে। ইডির তরফে ২৫ হাজার পাতার চার্জশিট পেশ করা হয়েছে। যদি ওই চার্জশিট পড়ে দেখা যায়, তাহলে একটা প্রশ্ন উঠবেই, কেন আমাকে গ্রেফতার করা হয়েছে।‘ মামলাকারীর তরফে প্রশ্ন তোলা হয়, যখন এই বক্তব্যটি পেশ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তখন তিনি পুলিশ হেফাজতে ছিলেন। আদালতের শুনানিপর্বের এই অংশের ভিডিও রেকর্ডিংটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আসলে ভিডিও কনফারেন্সিং রুল ভঙ্গ করা হয়েছে।

মামলাকারীর এই আবেদন শোনার পর এদিন দিল্লি হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালকে ভিডিও রেকর্ডিংটি সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ফেসবুক, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকেও রেকর্ডিংটি তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই রেকর্ডিং সংক্রান্ত যত পোস্ট সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে, সেটিও তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৯ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ