‘আবার জেলে পাঠান আমাকে’, আদালতে আবেগঘন হয়ে বললেন রাজপাল যাদব

তবে অভিনেতার পক্ষে রায় স্থগিত রাখলেও আজ আদালতে ভেঙে পড়েন অভিনেতা। এবং একটি আবেগঘন দাবি জানান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৯ কোটি চেক বাউন্স মামলায় রাজপাল যাদবের বিরুদ্ধে রায়দান স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট। গত মাসেই অভিনেতার জীবনের উপর দিয়ে বয়ে গিয়েছে ঝড়। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশে তিহার জেলে আত্মসমর্পণ  করেন অভিনেতা। প্রায় ২১ দিন জেল খাটার পরতিনি অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান। আদালত থেকে শর্ত দেওয়া হয় দেড় কোটি টাকা তাঁকে জমা দিতে হবে। এবং সেই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীনমেয়াদ শেষে অভিনেতাকে জেল পাঠায়নি দিল্লি হাইকোর্ট। তবে ক্রমাগত হস্তক্ষেপ সত্ত্বেও বৃহস্পতিবার (২ এপ্রিল) এই মামলার রায় স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট। সব পক্ষের বক্তব্য শুনে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন বিচারপতি স্বর্ণা কান্তা শর্মা। তবে অভিনেতার পক্ষে রায় স্থগিত রাখলেও আজ আদালতে ভেঙে পড়েন অভিনেতা। এবং একটি আবেগঘন দাবি জানান। তিনি বলেন, আবারও তাঁকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হোক।

আসলে ২০১০ সালে নিজের প্রথম পরিচলিত ছবি ‘আতা পাতা লাপাতা’ ছবির জন্যে তিনি মুরলি প্রাইভেট লিমিটেডের কাছ থেকে কয়েক কোটি টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু ২০১২ সালে তাঁর ছবি মুক্তির পর বক্সঅফিসে চূড়ান্ত ফ্লপ হয়। সেই কারণে বারবার ঘোরানো সত্ত্বেও তিনি সংস্থার টাকা পরিশোধ করতে পারেনি। উল্টে তিনি বারবার চেক দেন, আর সব বাউন্স হয়ে যায়। এরপরেই অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটি। বারবার তিনি আদালতে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলেও তা দিতে পারেননি। ফলে তাঁর দিল্লি হাইকোর্ট তাঁকে আত্ম সমর্পণের নির্দেশ দেয়। সেই ভিত্তিতেই গত ৫ ফেব্রুয়ারি তিহার জেলে আত্মসমর্পণ করেছিলেন অভিনেতা। এর ২১ দিনের মাথায় তাঁকে জামিন দেওয়া হয়। এখনও তিনি জামিনে রয়েছেন। অভিনয়ে ফিরেছেন। আজ মামলাটির পরবর্তী শুনানি করেন বিচারপতি স্বরনা কান্তা শর্মা। তিনি ঋণ পরিশোধের বিষয়ে অভিনেতার বারবার অবস্থান পরিবর্তন সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেন। আদালত মন্তব্য করে, ‘আমরা উত্তর পাচ্ছি না। অঙ্গীকারপত্রে এক কথা বলেছিলেন, আর এখন আপনি অন্য কথা বলছেন। বিচারক আপনার প্রতি সদয় হলেই তাকে দুর্বল ভাববেন না।”

অভিযোগকারী সংস্থার পক্ষে আইনজীবী অবনীত সিং সিক্কা বলেছেন, অভিনেতা ইতিমধ্যেই তাঁর সাজা মেনে নিয়েছেন এবং এখন আর দায় এড়াতে পারবেন না। ২০২৪ সালে দায়ের করা একটি পুনর্বিবেচনা আবেদনে ১৮৯৪ দিনের একটি ব্যাখ্যাতীত বিলম্ব ছিল। সাজা ভোগ করা অভিযুক্তকে আর্থিক দায় থেকে মুক্তি দেয় না। বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও অভিনেতা বকেয়া অর্থ পরিশোধ করেননি। যার ফলে অভিযোগকারীর পক্ষে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারার অধীনে মামলা দায়ের করা ছাড়া আর কোনও উপায় ছিল না। তাঁকে আরও ৬ কোটি টাকা পরিশোধ করতে পারেনি। এরপরেই অভিনেতা ভার্চুয়ালি উপস্থিত হয়ে বলেন যে, তিনি ইতিমধ্যেই মারাত্মক আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। ঋণ পরিশোধের জন্যে তিনি পাঁচটি ফ্ল্যাট বিক্রি করতে বাধ্য হয়েছেন। ইতিমধ্যেই মোটা অঙ্কের টাকা দিয়েছেন। কিন্তু আবেগপ্রবণ নই। তাঁকে আরও পাঁচবার জেলে পাঠানো হোক। আদালত একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ৩ কোটি টাকা পরিশোধের একটি কাঠামোগত প্রস্তাবও দিয়েছে এবং স্পষ্ট করে জানিয়েছে যে এটি একটি বিচারক হস্তক্ষেপ, কোনও চূড়ান্ত নিষ্পত্তি নয়। তা সত্ত্বেও, আজ কোনও ঐকমত্যে পৌঁছনো সম্ভব হয়নি। এই মামলার কার্যক্রম যেভাবে এগোচ্ছে তাতে মূল্যবান সময় নষ্ট হচ্ছে। মীমাংসার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এবং মতপার্থক্য অমীমাংসিত থেকে যাওয়ায়, আদালত অবশেষে এই বিষয়ে তার রায় স্থগিত রেখেছে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর