BIG BREAKING: হাওয়ালা কাণ্ডে দিল্লির স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেফতার করল ইডি

আম আদমি পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করা হয়েছে। 

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অর্থ পাচারের অভিযোগে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী (Delhi Health Minsiter) সত্যেন্দ্র জৈনকে (Satyendra Jain)  গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। কলকাতা ভিত্তিক একটি সংস্থার হাওয়ালা লেনদেনে জড়িত থাকার অভিযোগেই দিল্লির স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার সন্ধ্যায় ইডির এক আধিকারিক জানিয়েছেন। যদিও আম আদমি পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করা হয়েছে। 

আয়ের চেয়ে অধিক সম্পত্তির অভিযোগে কয়েক মাস আগেই দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের (Satendra Jain) বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi chief Minister) অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejrieal) ঘনিষ্ঠ সহচরের বিরুদ্ধে অভিযোগ, কলকাতার একটি ভুয়ো সংস্থার মাধ্যমেই বিদেশে অর্থ পাচার করেছিলেন তিনি। এ নিয়ে বেশ কয়েকবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রীকে ইডির তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছিল। এমনকী তাঁর পরিবারের চার কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্তও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন ফের জেরার জন্য তলব করা হয় দিল্লির স্বাস্থ্যমন্ত্রীকে। বেশ কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করা হয়।

জৈনের গ্রেফতার নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজায় জড়িয়ে পড়েছে আম আদমি পার্টি (AAM ADMI PARTY) ও বিজেপি (BJP)। দিল্লির শাসকদলের পক্ষ থেকে মণীশ শিসোদিয়া (Manish Shishodiya) অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করা হয়েছে। পুরো মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আদালতেই প্রমাণ হবে।  বিজেপির পক্ষ থেকে পাল্টা কটাক্ষ ছুড়ে বলা হয়েছে ‘ইমানদার সরকারের ইমানদার বিধায়ক!’

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

​’কাকে এত টেক্সট করছ?’ হলভর্তি দর্শকের সামনেই স্ত্রীকে ধমক পঙ্কজ ত্রিপাঠীর, কেসটা কী?

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভারত-মার্কিন সম্পর্কের মাইলফলক উদযাপন, তেরঙ্গায় রঞ্জিত এম্পায়ার স্টেট বিল্ডিং

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট