জেলেই থাকছেন কেজরি, সিবিআইয়ের জবাব তলব দিল্লি হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অরবিন্দ কেজরিওয়ালকে জেল হেফাজতেই থাকতে হচ্ছে। আজ মঙ্গলবার (২ জুলাই) দিল্লি হাইকোর্টে শুনানি হয়েছিল কেজরির আর্জির। ওই শুনানিতেই দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে সিবিআইকে নোটিশ পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রীয় সংস্থাকে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি নীনা বনশল কৃষ্ণার নেতৃত্বাধিন ডিভিশন বেঞ্চ। 

গত ২৬ জুন আচমকাই আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। প্রাথমিক ভাবে তিন দিনের হেফাজত শেষ হওয়ার পর গত ২৯ জুন শনিবার আম আদমি পার্টির সুপ্রিমোকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে চেয়েছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন মঞ্জুর করে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আগামী ১২ জুলাই হেফাজতের মেয়াদ শেষ হলে ওই দিনই দুপুর ২টো নাগাদ জেল থেকে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে আবার দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজির করা হবে।

সিবিআইয়ের গ্রেফতারি ও হেফাজতের আর্জিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। এদিন বিচারপতি নীনা বনশল কৃষ্ণার এজলাসে মামলার শুনানি হয়। কেজরির আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি দাবি করেন, ‘সিবিআইয়ের গ্রেফতারি সম্পূর্ণ অবৈধ। গ্রেফতারির জন্য যে মেমো ইস্যু করা হয়েছে সেই মেমো-ও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। মাত্র এক অনুচ্ছেদে চার লাইনে গ্রেফতারির সংক্ষিপ্ত সার লেখা হয়েছে। ২০২২ সালে আবগারি দুর্নীতি মামলা নিয়ে এফআইআর দায়ের করেছিল সিবিআই। তার পরে ২০২৩ সালের এপ্রিলে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করা হয়। সেই সমনে সাড়া দেন অরবিন্দ কেজরিওয়াল। টানা নয় ঘন্টা তাঁকে জেরা করা হয়। তার পরে আর কোনও পদক্ষেপ নেয়নি সিবিআই। আচমকাই গত ২৬ জুন গ্রেফতার করা হয়।’ কেজরির আইনজীবীর সওয়ালের ভিত্তিতে সিবিআইকে নোটিশ ধরানোর নির্দেশ দেন বিচারপতি। আগামী ১৭ জুলাই মামলার পরবর্তী শুনানি।

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ