কেজরির জামিনে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের আদালতে ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার কেজরিকে দেওয়া জামিনের ওপর স্থগিতেদেশ দিল দিল্লি হাইকোর্ট। ফলে তিহার জেলেই থাকতে হবে তাঁকে। ইতিমধ্যে হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন কেজরি। বুধবার রয়েছে সেই মামলার শুনানি।

এদিন দিল্লি হাইকোর্টের বিচারপতি সুধীর কুমার জৈন ও বিচারপতি রবীন্দ্র দুবেজার অবকাশকালীন বেঞ্চ জানায়, নিম্ন আদালত রায়দানের সময় তথ্য ও যুক্তির মূল্যায়ন যথাযথ করেনি। মামলাকারী আবেদনের ভিত্তিতে যতটা সময় বিচার প্রক্রিয়া চালানো দরকার, ততটা সময় দেওয়া হয়নি। কেজরির বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে, সেইসব অভিযোগ সঠিকভাবে বিবেচনা করে দেখা হয়নি। এরপরই দিল্লি হাইকোর্ট কেজরির জামিন খারিজ করে দেয়। আগামী ১০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, গত সপ্তাহেই ইডি কেজরির জামিনের বিরোধিতায় দিল্লি হাইকোর্টে যায়। গত বৃহস্পতিবার রাউস অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কেজরিওয়ালকে জামিন দেন। রায়ের উপরে ৪৮ ঘন্টার স্থগিতাদেশ চেয়েছিলেন ইডির আইনজীবী। যদিও সেই আর্জি পত্রপাঠ খারিজ করে দেন বিচারক। এরপরেই গত শুক্রবার সকালে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। ইতিমধ্যে দিল্লি হাইকোর্টের স্থগিতাদেশের বিরোধিতায় সুপ্রিম কোর্টে গিয়েছেন কেজরি। শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, দিল্লি হাই কোর্ট এই মামলার পূর্ণাঙ্গ রায় না দেওয়া পর্যন্ত শীর্ষ আদালত অপেক্ষা করতে হবে। মঙ্গলবার দিল্লি হাই কোর্টের রায় ঘোষণার পর বুধবার সুপ্রিম কোর্ট এই বিষয়ে কী রায় দেয়, এখন সেটাই দেখার।

 

 

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ