তিহারেই থাকবেন কেজরি? মঙ্গলেই রায় জানাবে দিল্লি হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বুধে সুপ্রিম কোর্টে হবে দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের শুনানি। তারআগে তড়িঘড়ি মঙ্গলবার কেজরির জামিনের বিরোধীতা করে ইডির দায়ের  করা আবেদনের  শুনানি করতে চলেছে দিল্লি হাইকোর্ট। আগামীকাল ( ২৫ জুন) দুপুর আড়াইটে নাগাদ রায় ঘোষণা করবেন হাইকোর্টের  বিচারপতি সুধীর কুমার জৈন।

এদিন সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চের দুই  বিচারপতি মনোজ মিশ্র ও এসভিএন ভাট্টি বলেন, দিল্লি হাই কোর্ট এই মামলার পূর্ণাঙ্গ রায় না দেওয়া পর্যন্ত শীর্ষ আদালত অপেক্ষা করতে হবে। পাশাপাশি শীর্ষ আদালত জানিয়েছে, দিল্লি হাইকোর্টের বিচারপতিরা যেভাবে কেজরিওয়ালের জামিনের ওপর স্থগিতাদেশ দিয়েছে তা অস্বাভাবিক। শুধু তাই নয়  হাইকোর্টের উচিত হয়নি ইডির মামলার শুনানি করা। এরপরেই কেজরির জামিন নিয়ে শুনানি করতে তৎপর হল দিল্লি হাইকোর্ট।

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। বেশ কয়েকদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকার পরে তিহাড় জেলে ঠাঁই হয় দিল্লির মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের সময়ে দলীয় প্রার্থীদের হয়ে যাতে প্রচার চালাতে পারেন তার জন্য কেজরিকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছিল শীর্ষ আদালত। সেই সঙ্গে ২ জুন তাঁকে ফের তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। অন্তর্বর্তী জামিনের মেয়াদ সাত দিনের জন্য বাড়ানোর আর্জি নিয়ে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। যদিও তাঁর সেই আর্জিতে সাড়া দেয়নি শীর্ষ আদালত। বরং নিম্ন আদালতে নিয়মিত জামিনের আর্জি জানানোর পরামর্শ দেওয়া হয় তাঁকে। তার পর ২ জুন আদালতের নির্দেশ মেনে আবার তিহাড় জেলে ফিরে গিয়েছেন।

দিল্লির রাউজ হাউস অ্যাভিনিউ আদালতে নিয়মিত জামিনের আর্জি জানান দিল্লির মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কেজরিওয়ালকে জামিন দেন। রায়ের উপরে ৪৮ ঘন্টার স্থগিতাদেশ চেয়েছিলেন ইডির আইনজীবী। যদিও সেই আর্জি পত্রপাঠ খারিজ করে দেন বিচারক। এরপরেই শুক্রবার সকালে ফের হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি।  সেদিন হাইকোর্টের  বিচারপতি সুধীরকুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুদেজার বেঞ্চ জানায়, আগামী ২-৩ দিনের মধ্যে এই মামলার পরবর্তী নির্দেশ ঘোষণা করা হবে। এরফলে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত  তিহারেই থাকতে হবে আপ সুপ্রিমকে।   

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের