রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের ৭ মাসও পেরোয়নি। একসঙ্গে পাহাড়ের কোলে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর স্বপ্ন নিয়েই বেরিয়েছিলেন নবদম্পতি। সুন্দর মুহূর্ত মনের কোণে আজীবন বন্দি করতে রাখতে পাহাড়ের কোলে হানিমুন করতে গিয়েছিলেন তাঁরা। কথা ছিল একাধিক সুন্দর মুহূর্ত নিয়ে ফিরবেন। কিন্তু কে জানত বিধাতা অন্য কিছু লিখে রেখেছে। এই হানিমুনের স্বপ্নই যে দুঃস্বপ্নে পরিণত হবে তা ভুলেও ভাবেননি দম্পতি। মুসৌরির একটি হোমস্টে থেকে উদ্ধার হল তরুণী আইটি কর্মীর নিথর দেহ। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমেছে পরিবারে। রহস্যজনক মৃত্যুকে ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির বাসিন্দা তথ্যপ্রযুক্তি কর্মী ২৭ বছর বয়সী পি রাধা গায়ত্রী। গায়ত্রী গুরুগ্রামের একটি বেসরকারি আইটি সংস্থায় কর্মরত ছিলেন। তিনি স্বামী সৌম্য শ্রীচরণের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। সৌম্যও পুনের একটি আইটি সংস্থায় কাজ করেন। নবদম্পতি প্রথমে দিল্লি থেকে ঋষিকেশে পৌঁছন এবং সেখান থেকে ১৪ জুন গভীর রাতে মুসৌরির টিপ্রিধর এলাকার একটি হোমস্টেতে ওঠেন। হোমস্টের ‘ব্লিস’ নামের একটি রুমে তাঁরা রাত সাড়ে ১১টা নাগাদ চেক-ইন করেন। পুলিশের কাছে দেওয়া বয়ানে সৌম্য জানিয়েছেন, রাতে দু’জনে একসঙ্গে মদ্যপান করেছিলেন এবং ভোর সাড়ে ৩টা নাগাদ ঘুমোতে যান। পরদিন সকালে ঘুম ভাঙার পর তিনি স্ত্রীকে ঘরের মেঝেতে নগ্ন অচেতন অবস্থায় প্রস্রাবের মধ্যে পড়ে থাকতে দেখেন। তাঁর নাক থেকে রক্ত বেরোচ্ছিল বলে দাবি করেছেন সৌম্য। এরপরই হোমস্টে কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ১০৮ অ্যাম্বুল্যান্স। অ্যাম্বুলেন্সের সঙ্গে থাকা একজন ফার্মাসিস্ট তাকে পরীক্ষা করে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তরুণীর দেহ মেঝেতে নগ্ন অবস্থায় পাওয়া গিয়েছে। তদন্তকারীরা ঘর থেকে কিছু রক্তের দাগ, ব্যবহৃত খাদ্য সামগ্রী এবং দুটি খালি মদের বোতল উদ্ধার করেছেন। জানা গিয়েছে, ২০২৫ সালের ৮ নভেম্বর গায়ত্রী ও সৌম্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দু’জনেরই আদি বাড়ি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে গায়ত্রীর দেহ ময়নাতদন্তের জন্য দেরাদুনের করোনেশন হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্যানেল গঠন করে ময়নাতদন্ত করার আবেদন জানিয়েছে। পাশাপাশি পুরো প্রক্রিয়া ভিডিও রেকর্ড করারও নির্দেশ দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। 

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপনে চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ পুজো উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক