‘আমাকে ক্ষমা করো…,’ JEE পরীক্ষা পাশ না করায় আত্মঘাতী পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাশ করেনি  জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা  (জেইই) । তাই একটি আবাসনের সাত তলা থেকে ঝাঁপ দিয়ে নিজেকে  শেষ করে দিলেন ১৭ বছরের এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে দিল্লির জামিয়া নগরে। ইতিমধ্যেই  ঘটনাস্থল থেকে  মিলেছে একটি সুইসাইট নোট।

পুলিশ জানিয়েছে, ‘ শুক্রবার  সকাল ১১টা ২৫ মিনিটে পিএস জামিয়া নগরে ওখলা মেন মার্কেটের একটি বিল্ডিংয়ের সপ্তম তলার ছাদ থেকে ঝাঁপ দেয় ১৭ বছরের এক কিশোরী। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইট নোট। আর তাতেই জানতে পারি জেইই পরীক্ষা পাশ না করায় আত্মহত্যার সিদ্ধান্ত নেয় এই কিশোরী।‘ পুলিশ সূত্রে খবর আত্মঘাতী ওই ছাত্রী সুইসাইট নোট লেখেন , ‘আমাকে ক্ষমা করো। আমি পাশ করতে পারলাম না।‘ বলা বাহুল্য, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য জাতীয় প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আর সেই পরীক্ষাতে পাশ না করায় আত্মহত্যার সিদ্ধান্ত নিল ১৭ বছরের কিশোরী।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (জেইই) উত্তীর্ণ হতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছিল মেয়েটি।‘ ইতিমধ্যেই দিল্লি পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। বলা বাহুল্য, কিছুদিন আগে দিল্লি আইআইটির এক ছাত্র পরীক্ষায় পাশ না করতে পারায় আত্মহত্যা করেছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ঘটল আত্মহত্যার ঘটনা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক