রেস্তোরাঁয় খেতে যাওয়াই কাল! গাড়ির কাচ ভেঙে কোটি টাকার গয়না চুরি, চাঞ্চল্য দিল্লিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে ফের গাড়ি ভেঙে বড়সড় চুরির অভিযোগ। করোল বাগ এলাকায় একটি গাড়ির পিছনের কাচ ভেঙে সোনা ও হিরের গয়না-সহ ২ কোটিরও বেশি টাকার সামগ্রী নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গয়না ব্যবসায়ী কানহাইয়া লাল তাঁর ছেলে ধ্রুব সোনি এবং এক কর্মীকে সঙ্গে নিয়ে ১৮ অগস্ট ব্যবসার কাজে দিল্লিতে এসেছিলেন। তাঁদের সঙ্গে তিনটি ব্যাকপ্যাক ও একটি স্যুটকেস ছিল। অভিযোগ, ব্যাকপ্যাকগুলিতে সোনা ও হিরের গয়না রাখা ছিল। পাশাপাশি ছিল একটি ল্যাপটপ ও আধার কার্ড। অন্যদিকে, স্যুটকেসে ছিল পোশাক। পরদিন ব্যবসার কাজে গ্রেটার কৈলাশের এম ব্লক মার্কেটের কয়েকটি গয়নার দোকানে যান কানহাইয়া লাল। এরপর বিকেল সাড়ে ৫টা নাগাদ করোল বাগের আর্য সমাজ রোডে পৌঁছন তিনি। কানারা ব্যাঙ্কের সামনে গাড়িটি পার্ক করেন। এরপর ছেলে ও কর্মীকে নিয়ে কাছের একটি রেস্তোরাঁয় খেতে যান। যাওয়ার সময় গাড়ির মধ্যেই ব্যাগ ও স্যুটকেস রেখে যান তাঁরা।

আরও পড়ুন: নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি, চাকা খুলে দুর্ঘটনা! নিউটাউনে গ্রেফতার ৩

রাত ৭.১৫ নাগাদ ফিরে এসে তাঁরা দেখেন গাড়ির পিছনের কাচ ভাঙা। ভিতরে থাকা তিনটি ব্যাকপ্যাক ও একটি স্যুটকেস উধাও। পরে জানা যায়, চুরি যাওয়া ব্যাগগুলিতে ২ কোটিরও বেশি মূল্যের সোনা ও হিরের গয়না ছিল। ঘটনার পরই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তদন্তকারীরা এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন। গাড়িটি পার্ক করার আগে এবং পরে ওই ব্যবসায়ী ও তাঁর সঙ্গীদের গতিবিধিও খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের কেউ অনুসরণ করছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের শনাক্ত করার পাশাপাশি চুরি যাওয়া গয়না উদ্ধারের চেষ্টা চলছে।

অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে, পুরনো প্রেম ফিরবে, খরচে লাগাম টানুন

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের