আচমকাই ইস্তফা দিলেন দিল্লির উপরাজ্যপাল

২০১৬ সালের ৩১ ডিসেম্বর দিল্লির উপরাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি। 

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এ যেন বিনা মেঘে বজ্রপাত। বুধবার বিকালে আচমকাই ইস্তফা দিলেন দিল্লির উপরাজ্যপাল অনিল বৈজাল। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে সরাসরি ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। সূত্রের খবর, ব্যক্তিগত কারণেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন বলে ইস্তফাপত্রে উল্লেখ করেছেন তিনি। যদিও দিল্লির উপরাজ্যপালের আচমকা ইস্তফায় কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রে রাজনৈতিক পালাবদলের পরে আচমকাই ইস্তফা দিয়েছিলেন ত‍ৎকালীন দিল্লির উপরাজ্যপাল নাজিব জং। তাঁর জায়গায় রাজধানীর সাংবিধানিক প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাক্তন আমলা অনিল বৈজালকে। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর দিল্লির উপরাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি। 

১৯৬৯ সালের আইএএস ক্যাডার অনিল বৈজাল প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) ভাইস চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন। আমলা মহলে বরাবরই বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রাক্তন ট্রাই চেয়ারম্যান। আর বিজেপি ঘনিষ্ঠতার কারণেই ৫ বছর চার মাস আগে রাজধানীর সাংবিধানিক প্রধানের পদে বসেছিলেন।

দিল্লির উপরাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং আপ সরকারের সঙ্গে নানা ইস্যুতে সঙ্ঘাতে জড়িয়ে পড়েছিলেন বৈজাল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রের শাসকদের অঙুলি হেলনে আপ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের বিরোধিতা করছেন। সাধারন মানুষের স্বার্থে নেওয়া বহু প্রকল্পকে আটকে দিয়েছেন। সূত্রের খবর, সম্প্রতি যেভাবে বিজেপি শাসিত উত্তর দিল্লি পুরসভা শাহিনবাগ, জাহাঙ্গিরপুরীতে বুলডোজার অভিযান চালিয়ে, তাতে যথেষ্টই আপত্তি ছিল বৈজালের।

বারুইপুর-গাইঘাটার পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩