৫ কোটি ঘুষ নেওয়ার দায়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার ইডি’র সহকারী অধিকর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এ যেন সর্ষের মধ্যে ভূত! দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে অভিযুক্ত এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এক সহকারী অধিকর্তাকে গ্রেফতার করেছে সিবিআই। ধৃত ইডি আধিকারিকের নাম পবন ক্ষত্রী। আর ওই ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছে ইদানিং দেশের বিরোধী নেতাদের চরিত্র হননে নামা অর্থ মন্ত্রকের অধীনস্ত সংস্থা।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধৃত ইডি আধিকারিক পবন ক্ষত্রী দিল্লি আবগারি কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত ব্যবসায়ী আমনদীপ সিং ঢালকে গ্রেফতারির হাত থেকে ‘রক্ষা’ করার প্রতিশ্রুতি দিয়ে পাঁচ কোটি টাকা ঘুষ নেন। দীপক সাঙ্গওয়ান নামে এয়ার ইন্ডিয়ার এক কর্মীর মাধ্যমে পবন ক্ষত্রীর সঙ্গে পরিচয় হয় পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট প্রবীণ ব‍ৎসের। ২০২২ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি মাসে দফায়-দফায় ইডি’র সহকারী অধিকর্তা পবন ক্ষত্রীকে পাঁচ কোটি টাকা ঘুষ দেওয়া হয়।

ওই ঘুষ লেনদেনের বিষয়টি জানতে পারার পরে বিশেষ তদন্তে নামে সিবিআই। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ জোগাড়ের পরেই সোমবার গ্রেফতার করা হয় ইডি’র সহকারী অধিকর্তা পবন ক্ষত্রীকে। ঘুষ মামলায় ইডিতে কর্মরত আপার ডিভিশন ক্লার্ক নিলেশ কোহরের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। উল্লেখ্য, দিল্লি আবগারি কেলেঙ্কারিতে আম আদমি পার্টি নেতা তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া-সহ একাধিক ব্যাক্তিকে গ্রেফতার করেছে ইডি এবং সিবিআই। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতার নাম জড়ালেও, অতিরিক্ত চার্জশিট থেকে রহস্যজনকভাবে তাঁর নাম বাদ পড়েছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে