এবার দিল্লিতে ছোবল মাঙ্কিপক্সের, দেশে মোট আক্রান্ত বেড়ে চার

আক্রান্ত ব্যক্তি ভর্তি দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর বুকে থাবা বসাল মাঙ্কিপক্স (monkeypox_ । এই ভাইরাসে এক ব্যক্তি আক্রান্ত হয়েছে। বয়স আনুমানিক ৩৪ বছর। ভারতের এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল চার (Four) ।

দিল্লির ক্ষেত্রে যেটা জানা গিয়েছে, তা হল আক্রান্ত ব্যক্তির বিদেশ সফরের কোনও রেকর্ড (No travel history) নেই।  পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি কিছুদিন আগে  একটি অনুষ্ঠানে যোগ দিতে মানালি গিয়েছিলেন। সেখান থেকে দিল্লি (Delhi) ফিরে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। মাঙ্কিপক্সে আক্রান্ত হলে যে সব লক্ষ্মণ দেখা দেয়, আক্রান্তের শরীরে সেই সব লক্ষ্মণ দেখা দেওয়ায় পরিবার তাঁর শারীরিক পরীক্ষার সিদ্ধান্ত নেয়। ভর্তি করা হয় দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ (Maulana Azad Medical College Hospital) হাসপাতালে। তাঁর শরীর থেকে সংগৃহীত নমুনা পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভায়রোলজিতে (National Institute of Virology) পাঠানো হলে রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কারা এসেছিলেন, তাদের খোঁজ শুরু হয়েছে। ভারতে এই নিয়ে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে হল চার। এই চারজনের মধ্যে তিনজনই কেরলের। আর এই তিনজনের বিদেশ সফরের রেকর্ড রয়েছে। 

ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তরফ থেকে এই ভাইরাসের ব্যাপারে সতর্ক করতে গিয়ে বলা হয়েছে, করোনার মতই এই ভাইরাস ছোঁয়াচে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম ঘেব্রিয়াসুস জানিয়েছেন, বিশ্বজুড়ে চিন্তা বাড়াচ্ছে মাঙ্কিপক্স। এই ভাইরাস ইতোমধ্যে বিশ্বের ৭৫টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনার মতো এই ভাইরাস যাতে দাপট দেখাতে না পারে, তার জন্য এখন থেকে সতর্ক হওয়া প্রয়োজন।  

 

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা