দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব সামলাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা

রবিবার দলীয় সদর দফতরে ডাকা আম আদমি পার্টির আইনসভা বৈঠকে আতিশীর নাম বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে অনুমোদন করা হয়েছে। সভায় সকল বিধায়ক আতিশীকে দলের নেতা হিসেবে নির্বাচিত করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে বিপুল ভোটে হেরেছে দিল্লিতে দীর্ঘদিন ধরে রাজত্বকারী আপ, ৪৮ আসনের মধ্যে মাত্র ২২ টি আসন পেয়েছে আম আদমি পার্টি। আপকে পরাজিত করে বহু বছর পরে দিল্লির মসনদে বসেছে বিজেপি। ২০ ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির বিধায়ক রেখা গুপ্ত। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা-সহ বিজেপির একাধিক দলনেতারা। ওদিকে আপের হারের পরেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন আতিশী মার্লেনা। এবার দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী।

রবিবার দলীয় সদর দফতরে ডাকা আম আদমি পার্টির আইনসভা বৈঠকে আতিশীর নাম বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে অনুমোদন করা হয়েছে। সভায় সকল বিধায়ক আতিশীকে দলের নেতা হিসেবে নির্বাচিত করেছেন। আতিশী এখন দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতার ভূমিকা পালন করবেন। এদিকে আতিশী ‘কালকা জি’ আসনের একজন বিধায়ক। পূর্ববর্তী আপ সরকারে, অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর তিনি মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেছিলেন। আর মুখ্যমন্ত্রী হিসেবে আতিশীর কাজের কারণে দলের ভেতরেও তাঁর মর্যাদা বৃদ্ধি পেয়েছিল।

তাই আপ আইনসভা বৈঠকে আতিশীর নাম বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে অনুমোদন করা হয়েছে। বিধানসভা নির্বাচনে, অরবিন্দ কেজরিওয়াল, মনীশ সিসোদিয়া এবং সৌরভ ভরদ্বাজের মতো একাধিক আপনেতা পরাজিত হয়েছেন। কিন্তু আতিশী তাঁর আসন থেকে বিজেপিকে পরাজিত করেছে। তাই দলের একজন শক্তিশালী মহিলা মুখ হওয়ার কারণে সভায় আতিশীর নাম প্রস্তাব করা হয়েছে। এত কিছু ভেবেই আম আদমি পার্টি বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর বিরুদ্ধে বিরোধী দলের মহিলা মুখ হিসেবে আতিশীকে প্রার্থী করল।

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অনলাইন শপিংয়ের অভ্যাস রয়েছে? জেনে নিন এই ৭ সহজ টিপস

ভারতে আসছে iQOO16, থাকবে দ্রুতগতির Snapdragon 8 প্রসেসর

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন