আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লির মেয়র নির্বাচন থেকে পিছু হটল কেজরিওয়ালের দল, ওয়াকওভার পেল বিজেপি

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভা নির্বাচন জয়ের পর দিল্লির শাসনভার পেয়েছে বিজেপি। দিল্লিতে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। শেষ হয় প্রায় ১০ বছরের দিল্লিতে আপ রাজত্ব। ২০১৫ সালের নির্বাচনে দিল্লিতে ৭০ টি আসনের মধ্যে ৬৭ টি আসন জিতে দিল্লির ক্ষমতায় আসে আম আদমি পার্টি। সেই নির্বাচনে বিজেপি মাত্র ৩ টি আসন পেয়েছিল এবং কংগ্রেস একটাও আসন পায়নি। অবশেষে ৬৭ টি আসন জিতে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ২০২০ সালেও অব্যাহত থাকে আপ প্রশাসন। ৭০ টির মধ্যে ৬২ টি আসন জিতে আবারও ক্ষমতায় বসেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু ২০২৫ সালে মাত্র ২২ টি আসন জিতে বিজেপির কাছে হেরে যায় আপ সরকার। মুখ্যমন্ত্রী হন বিজেপি নেত্রী রেখা গুপ্ত। মুখ্যমন্ত্রীর পদ হারানোর পর এবার দিল্লির মেয়র নির্বাচন থেকেও সরে দাঁড়ালো আপ সরকার।

আগামী ২৫ এপ্রিল দিল্লির নতুন মেয়র নির্বাচন। আজ মেয়র নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। কিন্তু এখনও পর্যন্ত কোনও আপ প্রার্থী মনোনয়ন জমা দেননি। তাতেই সন্দেহ ছিল যে, তবে কী এবার দিল্লির মেয়র নির্বাচন থেকেও সরছে আম আদমি পার্টি? অবশেষে মেয়র নির্বাচন থেকে নিজেদের দূরে রাখার ঘোষণা দিল আম আদমি পার্টি। তাঁরা কোনও প্রতিদ্বন্দ্বিতা করছে না। তাই ওয়াকওভার পেল বিজেপি। সোমবার এক সংবাদ সম্মেলনে দলের সিদ্ধান্ত ঘোষণা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী এবং দিল্লি সরকারের প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ।

সৌরভ ভরদ্বাজ জানান, ‘বিজেপি আম আদমি পার্টির কাউন্সিলরদের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে এবং প্রলুব্ধ করে নিজেদের পক্ষে ভোট আনার চেষ্টা করছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মেয়র নির্বাচনে আমরা কোনও প্রার্থী দেব না। এখন বিজেপির উচিত, কোনও বাধা ছাড়াই মেয়র বেছে নেওয়া। কোনও অজুহাত না দেখিয়ে চার ইঞ্জিনের সরকার পরিচালনা করা এবং দিল্লির জনগণকে তা দেখিয়ে দেওয়া।’ আম আদমি পার্টির এই সিদ্ধান্তের ফলে, এখন নিশ্চিত যে, দিল্লির মেয়র পদে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হবে। সুতরাং মুখ্যমন্ত্রীর পর এবার দিল্লির এমসিডির মেয়রও বিজেপির প্রার্থী হবেন।

এদিকে এমসিডি নির্বাচনে আম আদমি পার্টি সবচেয়ে বড় দল ছিল। কিন্তু সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর, রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। তাই মেয়র নির্বাচনে আম আদমি পার্টি বিজেপিকে ওয়াকওভার দিয়েছে। এই মূহুর্তে দিল্লির পৌরসভার সদস্য সংখ্যা ২৩৮ জন। যদি লোকসভা ও রাজ্যসভার সাংসদ এবং মনোনীত বিধায়কদের অন্তর্ভুক্ত করা হয়, তাহলে মোট সদস্য সংখ্যা ২৬২ জনে পৌঁছবে। রাজনৈতিক দলগুলিকে তাদের নিজস্ব মেয়র নির্বাচনের জন্য ১৩২ ভোটের প্রয়োজন। যদি ১১৭ জন কাউন্সিলর, সাতজন লোকসভা সদস্য এবং বিজেপির ১১ জন মনোনীত বিধায়কের ভোটের সংখ্যা যোগ করা হয়, তাহলে সংখ্যাটি দাঁড়াবে ১৩৫, তাহলে মেয়র নির্বাচনে জয় নিশ্চিত বিজেপির।

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ