দিল্লির খামারবাড়ি থেকে ২৬২ কোটির মাদক বাজেয়াপ্ত, নয়ডা থেকে গ্রেফতার মাস্টারমাইন্ড

এবার রাজধানী দিল্লিতে তিনদিনের একটি বড় অভিযান চালিয়ে ২৬২ কোটি টাকারও বেশি মাদকদ্রব্য জব্দ করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে লালকেল্লা বিস্ফোরণের পর থেকেই দেশজুড়ে নাশকতা দমনে অভিযান শুরু হয়েছে। এবার রাজধানী দিল্লিতে তিনদিনের একটি বড় অভিযান চালিয়ে ২৬২ কোটি টাকারও বেশি মাদকদ্রব্য জব্দ করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এই অভিযানে একটি বড় আন্তর্জাতিক সিন্থেটিক ড্রাগ নেটওয়ার্কের সন্ধানও পাওয়া গিয়েছে। তদন্তের সময়, দলটি খবর পায় যে, পুরো গ্যাংটি বিদেশি অপারেটিভদের নির্দেশে কাজ করছে। এরপরেই ফার্মহাউসে অভিযান চালিয়ে দিল্লি-এনসিআরের বেশ কয়েকটি স্থানে নজরদারি জোরদার করা হয় এবং সন্দেহভাজনদের গতিবিধি ট্র্যাক করা হয়। এই অভিযানে, এনসিবি ২৫ বছর বয়সী শেন ওয়ারিসকে গ্রেফতার করেছে, যার আসল বাড়ি উত্তর প্রদেশের আমরোহা জেলার মাংরাউলি গ্রামে।

তবে নয়ডা সেক্টর ৫-এ একটি ভাড়া বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে, যিনি কোম্পানিতে বিক্রয় ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। তদন্তে আরও জানা গিয়েছে যে, শেন তাঁর বসের নির্দেশে জাল সিম কার্ড, হোয়াটসঅ্যাপ এবং জাঙ্গির মতো গোপন চ্যাট অ্যাপ ব্যবহার করে অপরাধী কার্যক্রম চালাত। গত ২০ নভেম্বর শেনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় সে মাদক নেটওয়ার্কে তাঁর ভূমিকার কথা স্বীকার করেছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। সঙ্গে এস্থার কিমানি নামে এক মহিলার নামও প্রকাশ করেছে। যার মাধ্যমে মাদকের একটি বড় চালান পাঠানো হত। শেনের দেওয়া তথ্যের ভিত্তিতে, NCB ২০ নভেম্বর ছত্তরপুর এনক্লেভ ফেজ ২-এর একটি বাড়িতে বড় অভিযান চালায়। যেখান থেকে প্রায় ৩২৮.৫৪ কেজি মেথামফেটামিন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য আন্তর্জাতিক বাজারে ২০০ কোটি টাকারও বেশি। সুতরাং মাদক অভিযানে আবারও বড় সফলতা পেল NCB।

‘অপারেশন ক্রিস্টাল ফোর্ট্রেস’-এর অধীনে একটি মেগা ট্রান্সন্যাশনাল মেথামফেটামিন কার্টেলকে ধ্বংস করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ এনসিবি এবং দিল্লি পুলিশের যৌথ দলকে অভিনন্দন জানিয়েছেন। কারণ নয়াদিল্লিতে ২৬২ কোটি টাকার ৩২৮ কেজি মেথামফেটামিন জব্দ এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করা একটি বড় সাফল্যমণ্ডিত বিষয়। এনসিবি তদন্তে জানতে পেরেছে যে, এই চক্রটি বিদেশে অবস্থিত অপারেটিভদের দ্বারা নিয়ন্ত্রিত একটি বৃহত্তর আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের অংশ। মামলাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সংস্থাগুলি মাদক সরবরাহ শৃঙ্খল, আর্থিক লেনদেন, বিদেশী সংযোগ এবং অন্যান্য সহ-ষড়যন্ত্রকারীদের সম্পর্কে আরও গভীর তদন্ত চালাচ্ছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে