‘বান্টি অউর বাবলী’-র স্টাইলে প্রতারণা, ২৪ লক্ষ টাকা হাতিয়ে চম্পট, শেষমেশ গ্রেফতার ‘বলিউড’ দম্পতি

'বান্টি অউর বাবলী' সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে প্রতারণা! নিজেদের বলিউড টিভি সিরিয়ালের নামী পরিচালক-প্রযোজকের পরিচয় দিয়ে উচ্চাকাঙ্ক্ষী অভিনেতাদের প্রতারণার অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার হলেন এক দম্পতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বান্টি অউর বাবলী’ সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে প্রতারণা! নিজেদের বলিউড টিভি সিরিয়ালের নামী পরিচালক-প্রযোজকের পরিচয় দিয়ে উচ্চাকাঙ্ক্ষী অভিনেতাদের প্রতারণার অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার হলেন এক দম্পতি। যাঁরা ‘বান্টি অউর বাবলী’ সিনেমা দেখে উঠতি তারকাদের ঠকাতেন বলে অভিযোগ। অবশেষে দিল্লি থেকে গ্রেফতার হলেন এই প্রতারণার মূলচক্রী একজন পুরুষ এবং একজন মহিলা। শনিবার বিষয়টি একজন কর্মকর্তা জানিয়েছেন। দিল্লি পুলিশের ডিসিপি (দক্ষিণ-পশ্চিম) অমিত গোয়েল জানিয়েছেন, লখনউয়ের বাসিন্দা ৩২ বছর বয়সী তরুণ শেখর শর্মা এবং দিল্লির বাসিন্দা আশা সিংহ ওরফে ভাবনার (২৯) বিরুদ্ধে দেশজুড়ে একই ধরণের প্রায় ২০ টিরও বেশি অভিযোগ রয়েছে। অভিযোগ, তাঁরা জনপ্রিয় টিভি সিরিয়াল এবং ওটিটি শোতে কাজ দেওয়ার নামে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী অভিনেতাদের টার্গেট করতেন।

এরপর তাদের প্রলুব্ধ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দিতেন। সর্বশেষ মামলায়, এক যুবক দাবি করেছেন যে, তাঁর কাছ থেকেও সিরিয়ালে অভিনয় পাইয়ে দেওয়ার নামে ২৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তাঁরা। এরপর যে সিরিয়ালে সুযোগ দেওয়ার নামে তাঁকে প্রলোভন দেখানো হয়েছিল, অভিযোগকারী সেই সিরিয়ালের প্রযোজক দের কাছে যোগাযোগ করেন। যাঁরা একটি টিভি অনুষ্ঠানের জন্যে নতুনদের খুঁজছিলেন। কিন্তু ওই মহিলা এবং ব্যক্তির সঙ্গে সিরিয়ালের প্রযোজকদের কোনও যোগাযোগ ছিল না বলে জানা গিয়েছে। অভিযোগকারী জানিয়েছেন, তাঁর কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া হয়েছিল, যেমন প্রসেসিং এবং সদস্যপদ চার্জ। এরপর তিনি তাদেরকে ২৪ লক্ষ টাকা দিয়ে দেন। এরপর থেকে তিনি আর ওই মহিলা ও পুরুষের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। এরপর তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ ট্রেকার অন করে তাদের খোঁজ শুরু করেন।

এরপর বেঙ্গালুরুর একটি ভাড়া আবাসনে তাদের খোঁজ পান পুলিশ। সেখানে গিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করেন দিল্লি পুলিশ। তাঁদেরকে গ্রেফতারের পর, তাদের কাছ থেকে পাওয়া সাতটি মোবাইল ফোন, ১০ টি সিম কার্ড, ১৫ টি ব্যাঙ্কের চেক বই, পাসবুক, আটটি ATM কার্ড এবং একজোড়া সোনার কানের দুল জব্দ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অভিযুক্তরা বিভিন্ন শহর থেকে কাজ করত, সনাক্তকরণ এড়াতে ঘন ঘন তাদের অবস্থান পরিবর্তন করত। তারা বিলাসবহুল হোটেলে থাকত এবং বিলাসবহুল জীবনযাপন করত। তারা প্রায় ১৫টি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল এবং বিভিন্ন রাজ্য থেকে ইস্যু করা একাধিক সিম কার্ড ব্যবহার করেছিল। এমনকি প্রতারকরা অনলাইন ভিডিওর মাধ্যমে নিজেদের প্রশিক্ষণও দিয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তরা জম্মু ও কাশ্মীরের একটি মামলায়ও ওয়ান্টেড। উত্তরপ্রদেশ ও দিল্লিতে একই রকম বেশ কয়েকটি জালিয়াতির সঙ্গে জড়িত।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের