সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড: গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে হেফাজতে নিল দিল্লি পুলিশ

সোমবারই তিহাড় জেলে গিয়ে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে (Lawrence Bishnoi) এক দফা জিজ্ঞাসাবাদ করেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পঞ্জাবের জনপ্রিয় গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে খুনের (Sidhu Moose Wala murder) ঘটনায় এবার তিহাড় জেলে বন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে (Lawrence Bishnoi) নিজেদের হেফাজতে নিল দিল্লি পুলিশের স্পেশাল সেল (Delhi Police Special Cell)। মঙ্গলবার বিকালে তিহাড় জেল থেকে তাকে নিজেদের হেফাজতে নেয় দিল্লি পুলিশ। সিধু মুসেওয়ালাকে (Sidhu Moose Wala) খুনের ঘটনায় জেরা করার জন্যই তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে দিল্লি পুলিশের স্পেশাল সেলের এক আধিকারিক জানিয়েছেন।

গত রবিবার পঞ্জাবের মানসা জেলায় জওয়াহরকে গ্রামের বাড়িতে ফেরার পথে আচমকাই জনপ্রিয় গায়ক তথা কংগ্রেস নেতা শুভদীপ সিং ওরফে সিধু মুসেওয়ালার গাড়ি ঘিরে গুলি চালায় আততায়ীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে কানাডাবাসী কানাডাবাসী গ্যাংস্টার সতীন্দ্র সিংহ ওরফে গোল্ডি ব্রারের (Goldi Brar) নির্দেশেই তিহার জেলে বন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) ওই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। তিহাড় জেলে বসেই গোটা হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল।

সোমবারই তিহাড় জেলে গিয়ে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে (Lawrence Bishnoi) এক দফা জিজ্ঞাসাবাদ করেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা। সূত্রের খবর, ওই জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে কুখ্যাত গ্যাংস্টার। শুধু তাই নয়, পঞ্জাব পুলিশ তাকে এনকাউন্টারে মেরে ফেলতে পারে বলেও আশঙ্কাপ্রকাশ করেন তিনি। এমনকী তিহাড় জেলের মধ্যেও তার উপরে প্রাণঘাতী হামলা চলতে পারে বলে দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকদের কাছে অভিযোগ করে লরেন্স। আর সেই অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই কুখ্যাত গ্যাংস্টারকে নিজেদের হেফাজতে নিল দিল্লি পুলিশ।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক