প্রকাশ্য রাস্তায় হামলা, ব্যবসায়ীর উপর ৮-১০ রাউন্ড গুলি চালিয়ে পালাল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

শুক্রবার সকাল ৭.১৫ মিনিট নাগাদ, যখন রিয়্যাল এস্টেট ব্যবসায়ী তাঁর ফরচুনার গাড়িতে চেপে জিমে যাচ্ছিলেন, তখনই কয়েকজন অজ্ঞাত দুষ্কৃতী তাঁর উপর প্রায় ৮ থেকে ১০ রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালায়

Share:

নিজস্ব প্রতিনিধি, দিল্লি: প্রকাশ্য দিবালোকে এক রিয়্যাল এস্টেট ব্যবসায়িকে গুলি করে হত্যা, প্রায় ৮ থেকে ১০ রাউন্ড গুলি চালিয়ে পালাল দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজধানী দিল্লির পশ্চিম বিহার এলাকায়। সূত্রের খবর, শুক্রবার সকাল ৭.১৫ মিনিট নাগাদ, যখন রিয়্যাল এস্টেট ব্যবসায়ী তাঁর ফরচুনার গাড়িতে চেপে জিমে যাচ্ছিলেন, তখনই কয়েকজন অজ্ঞাত দুষ্কৃতী তাঁর উপর প্রায় ৮ থেকে ১০ রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালায়। এই ঘটনায় নিমেষেই মাটিতে লুটিয়ে পড়েন ব্যবসায়ী। গুরুতর জখম অবস্থায় ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অর্থাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার একটি মামলা দায়ের করেছেন। এবং তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যবসায়ীর নাম রাজকুমার দালাল। আজ সকালে জিমের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন রাজকুমার। তখনই তাঁর উপর অতর্কিত হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁকে লক্ষ্য করে ৮ থেকে ১০ রাউন্ড গুলি চালায়। এবং ঘটনাস্থল থেকে পালায়। নিহত ব্যবসায়ী দিল্লির পশ্চিম বিহারে থাকতেন। পেশায় একজন রিয়েল এস্টেট ব্যবসায়ি ছিলেন। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ, এবং গুরুতর আহত অবস্থায় রাজকুমারকে তাৎক্ষণিক ভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে পুলিশ এক ডজনেরও বেশি গুলির খোসা, কার্তুজ উদ্ধার করে। ঘটনাস্থলে ফরেনসিক দলকে ডাকা হয়েছে। এবং এই মূহুর্তে FSL টিম গাড়ি এবং আশেপাশের এলাকা থেকে প্রমাণ সংগ্রহ করছে।

পুলিশের প্রাথমিক অনুমান, বাড়ি থেকে বেরোনোর সময়েই আক্রমণকারীরা স্কুটার এবং বাইকে করে রাজকুমারকে অনুসরণ করছিলেন। তবে এই হত্যাকাণ্ডের পেছনে শত্রুতা, আর্থিক লেনদেন বা পারস্পরিক শত্রুতার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বিহার পূর্ব পুলিশ স্টেশন এই বিষয়টি তদন্ত করছে। হত্যার আসল কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বর্তমানে পুলিশ হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করেছে। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ স্ক্যান করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করার জন্য নিহতদের পরিবারের সদস্য এবং পরিচিতদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার