পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টি ও পড়ুয়াদের সংসদ ভবন চলো অভিযানে পেলেট গান বা ছররা গুলি ছোড়া হয়েছিল। যার ফলে আহত হয়েছেন একাধিক পড়ুয়া। এক পড়ুয়া তো অন্ধ হতে বসেছে বলে অভিযোগ। গতকাল, রবিবার এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তিনি শাহের কাছে জানতে চান, ‘২০ জুলাই পড়ুয়াদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যে বর্বরোচিত আঘাত করা হয়েছে, তার জবাব চাইছি।’ এরপর সূত্র মারফত জানা গিয়েছে, পড়ুয়াদের উপর ছররা গুলি ছুড়েছিল র‍্যাফ। দিল্লি পুলিশের তরফে এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি। নিট পরীক্ষার প্রশ্নফাঁসের বিরুদ্ধে সংসদ অভিযানের দিন পড়ুয়াদের উপরে র‍্যাফের জওয়ান ও আধিকারিকদের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র‍্যাফের শীর্ষ কর্তৃপক্ষ ও সিআরপিএফ। ঘটনার দিন পেলেট গান বা ছররা গুলি ব্যবহারের অভিযোগের সত্যতাও যাচাই করা হচ্ছিল। আর তা থেকেই উঠে এসেছে নানা তথ্য।

আরও পডুন: সাতসকালে দুর্গাপুরে NIA-র হানা, ঠিকাদারের বাড়িতে ম্যারাথন তল্লাশি

সিআরপিএফের তরফে তদন্ত করে দেখা গিয়েছে, দিল্লি পুলিশ নয়। ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান। মোট সাত রাউন্ড ছররা গুলি ছোড়া হয়েছিল। তার মধ্যে পাঁচ রাউন্ড গুলি লাগে আন্দোলনকারীদের গায়ে। আর দু’রাউন্ড লক্ষ্যভ্রষ্ট হয়ে মাটিতে গিয়ে পড়ে। প্রাথমিক তদন্তের পর এমনটাই জানতে পেরেছে সিআরপিএফ। বিক্ষোভ-পরবর্তী পরিস্থিতিতে র‍্যাফের কার্যকলাপ নিয়ে সিআরপিএফ (CRPF) এখন একটি অভ্যন্তরীণ পেশাগত পর্যালোচনা চালাচ্ছে। প্রতিটি বড় অভিযানের পর এ ধরনের মূল্যায়ন করা বাহিনীর ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’-এর অংশ। এই পর্যালোচনায় র‍্যাফের পদক্ষেপ এবং সামগ্রিক অভিযানের সমস্ত দিক খতিয়ে দেখা হবে। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। ছররা গুলি চালানোর এখনও পর্যন্ত চারটি রিপোর্ট জমা পড়েছে। সেই অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে আসছে র‍্যাফই বিক্ষোভ সামলাতে গিয়ে এই কাজটি করেছে। যার তীব্র সমালোচনা শুরু হয়েছে গোটা দেশেই। দিল্লি পুলিশ সূত্রে খবর, কনৌট প্লেসেই র‍্যাফের আধিকারিকরা ছররা গুলি ছুড়েছিল। যার ফলে ওই জায়গায় গণ্ডগোল তীব্র হয়ে যায়। পড়ুয়াদের একাংশ র‍্যাফের উপর ইট বৃষ্টি করতে থাকে। যার ফলে কয়েকজন র‍্যাফের জওয়ান জখম হয়। সবটাই খতিয়ে দেখছে সিআরপিএফ।

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল