ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, মৃত্যু চার শিশু সহ ১১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। জারি হয়েছে সতর্কতা। এই পরিস্থিতিতে জলমগ্ন রাজধানী। বৃষ্টি বিপর্যস্ত রাজধানীতে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। মৃতদের মধ্যে চার জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে।

শুক্রবার দিল্লিতে বর্ষা ঢুকেছে। যারফলে ২২৮.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা ১৯৩৬ সালের পর জুন মাসে সর্বোচ্চ। এই পরিস্থিতিতে জলমগ্ন দিল্লির একাধিক রাস্তা। শনিবারের বৃষ্টিতে নতুন করে প্লাবিত হয়েছে রোহিণী, বুরারি এবং মধ্য দিল্লির বহু এলাকা। সফদরজঙে শনিবার বৃষ্টি হয়েছে ৮.৯ মিলিমিটার। লোঢী রোডে বৃষ্টি হয়েছে ১২.৬ মিলিমিটার। এরফলে বৃষ্টির জলে ডুবে মৃত্যু হয়েছে ছয় জনের। তাদের মধ্যে একজন দিল্লির জৈতপুরের বাসিন্দা দিগ্বিজয় কুমার চৌধুরী। তিনি  ওখলায় জলমগ্ন আন্ডারপাসে স্কুটার নিয়ে আটকে পড়ে ।এরফলে ৬০ বছর বয়সী বৃদ্ধের  মৃত্যু হয়। রবিবার এবং সোমবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লির বুকে ২২৮.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যে মৌসম ভবনের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী তিন দিন দিল্লি, হরিয়ানা ও চণ্ডীগড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দিল্লি উপ রাজ্যপাল বি কে সাক্সেনা বৃষ্টির জল যাতে বিভিন্ন এলাকায় আটকে না থাকে, সেজন্য প্রশাসনকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দিয়েছেন।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত